নওগাঁয় টহল পুলিশের বিশেষ অভিযানে চোরাই গরুসহ মোঃ বেলাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে নওগাঁ সদর থানাধীন বাঙ্গাবাড়িয়া এলাকা থেকে একটি গরু চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। গোপন সংবাদ ও নিয়মিত তদারকির অংশ হিসেবে ভোর ৪টা ১৫ মিনিটের দিকে সদর থানার একটি বিশেষ টহল দল জবার মোড় এলাকায় অভিযান চালিয়ে চোরাই গরুসহ বেলাল হোসেনকে আটক করে।
গ্রেফতারকৃত বেলাল হোসেনের বাড়ি বদলগাছী থানার মহেশপুর এলাকায় (পিতা: রিয়াজ মন্ডল)। তিনি বর্তমানে নওগাঁ সদর থানার বাঙ্গাবাড়িয়া এলাকায় বসবাস করছিলেন।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে নওগাঁ সদর থানা পুলিশ।