কালান্তর নিউজ ডেস্ক
৪ অগাস্ট ২০২৬, ৬:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছিনতাই হওয়া অটোরিকশা ফিরে পেয়ে অশ্রুসজল রামকৃষ্ণ, অসহায় পরিবারের ভালোবাসায় মুগ্ধ নওগাঁর এসপি

পরিবারের একমাত্র উপার্জনের সম্বল ছিনতাই হয়ে যাওয়া অটোরিকশাটি উদ্ধার করে দেওয়ায় আনন্দের বন্যায় ভাসছে নওগাঁর মহাদেবপুরের পঙ্গু রামকৃষ্ণ সরকারের পরিবার। পুলিশি তৎপরতায় হারানো সম্বল ফেরত পেয়ে নওগাঁর জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাতে পরিবারসহ সরাসরি এসপি কার্যালয়ে ছুটে আসেন তারা। পরিবারের এমন অমলিন ভালোবাসায় আবেগাপ্লুত ও মুগ্ধ হয়েছেন পুলিশ সুপার।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, মহাদেবপুর উপজেলার দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা রামকৃষ্ণ সরকার বহু বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন। অসুস্থতার কারণে বর্তমানে শরীরের ক্যাথেটার পরা অবস্থাতেই দিন কাটান তিনি। সংসারের হাল ধরতে তার ছেলে রকি নওগাঁ শহরে একটি অটোরিকশা চালানো শুরু করেন। এই উপার্জনের টাকাতেই চলছিল রামকৃষ্ণের চিকিৎসা খরচ ও পরিবারের খোরাক।

তবে চলতি বছরের গত ১০ জুন সকালে দুষ্কৃতিকারীরা চালক রকিকে ডাবের পানির সঙ্গে বিষ খাইয়ে তাদের একমাত্র উপার্জনের মাধ্যম অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। এতে পুরো পরিবারের ওপর যেন আকাশ ভেঙে পড়ে। বিষয়টি গত ১ জুন (জুলাই) ভুক্তভোগী রামকৃষ্ণ এসপি মোহাম্মদ তারিকুল ইসলামকে জানালে তিনি দ্রুত মামলা রেকর্ডের নির্দেশ দেন এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানার সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করেন।

পরবর্তীতে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার ও সপ্তাহের পর সপ্তাহ ধরে ডেটা বিশ্লেষণ করে বগুড়া, জয়পুরহাট ও গাইবান্ধা জেলায় অভিযান চালিয়ে ‘অজ্ঞান পার্টি’র সদস্যদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে গত সপ্তাহে আদালতের নির্দেশে রিকশাটি রামকৃষ্ণের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার (৩ আগস্ট ২০২৬) অটোরিকশাটি ফেরত পেয়ে ফুলেল তোড়া নিয়ে রামকৃষ্ণ সরকার, তার বৃদ্ধা মা, স্ত্রী ও সন্তান রকি এসপি অফিসে উপস্থিত হন। সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সামর্থ্য না থাকায় গাড়িতেই বসে ছিলেন অসুস্থ রামকৃষ্ণ। খবর পেয়ে খোদ জেলা পুলিশ সুপার কার্যালয়ের নিচতলায় নেমে আসেন এবং রামকৃষ্ণের পরিবারের দেওয়া ভালোবাসার ফুল গ্রহণ করেন। এ সময় রামকৃষ্ণের বৃদ্ধা মা হাত তুলে জেলা পুলিশ সুপারের মাথায় হাত রেখে আশীর্বাদ করেন।

দীর্ঘ দুই দশকের কর্মজীবনে এ ঘটনাকে এক বিশেষ প্রাপ্তি উল্লেখ করে এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “একটি পঙ্গু ও অসহায় পরিবারের এই ভালোবাসায় নওগাঁ জেলা পুলিশ সিক্ত হলো। মানুষের এমন আস্থা ও ভালোবাসায় আমাদের দায়িত্ব ও জবাবদিহিতা আরও একধাপ বাড়িয়ে দিল।”

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০