কালান্তর নিউজ ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের পাশে প্রকাশ্যে গাঁজা সেবনের ছড়াছড়ি

ব্রাহ্মণবিয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের দক্ষিণ কোণে সমিলের পেছনের এলাকায় দিনে-দুপুরে প্রকাশ্যে গাঁজা সেবনের দৃশ্য চোখে পড়ছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে এই এলাকার একটি ভিডিওচিত্র ধারণ করা হয়, যা নিয়ে স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সংলগ্ন এলাকায় এ ধরনের অবৈধ ও অসামাজিক কার্যকলাপ দীর্ঘদিন ধরে চলে আসছে। স্কুল মাঠ ও এর আশপাশের নিরিবিলি পরিবেশকে কাজে লাগিয়ে বিভিন্ন বয়সের যুবকরা দিনে-দুপুরে প্রকাশ্যেই মাদক সেবন করছে। এর ফলে একদিকে যেমন এলাকার উঠতি বয়সী তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ছে, অন্যদিকে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা চরম নিরাপত্তাহীনতা ও অস্বস্তির মধ্যে রয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ, বারবার নিষেধ করা সত্ত্বেও এই চক্রের তৎপরতা থামছে না। জনবহুল ও একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের এমন সংবেদনশীল এলাকায় প্রকাশ্যে মাদকের আসর বসার কারণে সাধারণ পথচারীদেরও নানা বিড়ম্বনায় পড়তে হয়।

এই বিষয়ে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ ওয়াজেদ উল্লাহ মুঠোফোনে বলেন, “বিষয়টি ভীষণ খারাপ, তবে এটা বাইরের বিষয়, আমার কী করার আছে তা দেখতে পারি না। আইনশৃঙ্খলা মিটিংয়ে বলেছিলাম স্কুলের চতুর্দিকে বাউন্ডারি দেওয়ার জন্য।”

বিদ্যালয়টির শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় এলাকাবাসী অবিলম্বে এই মাদকের আখড়া উচ্ছেদ করতে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের পাশে প্রকাশ্যে গাঁজা সেবনের ছড়াছড়ি

মিরসরাই বাজারে নেই গণশৌচাগার, ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারীরা

মধ্যমায়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি, পানিবন্দি মানুষ ও ফসল নিয়ে উদ্বেগ

অটোরিকশা ছিনতাই চক্রের মূলহোতা ‘সিরিয়াল কিলার’ মানিক গ্রেপ্তার, উদঘাটিত হলো একাধিক হত্যাকাণ্ড

ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রাজন গ্রেপ্তার

মিরসরাইয়ের কয়লারমুখ সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় ৬ গরু জব্দ

শেখেরহাট বাজারে আগুনে পুড়ল ৬ দোকান, ৪ অটোরিকশা ও মোটরসাইকেল

নতুন মশার ওষুধে মরেনি লার্ভা, পুরো চালান ফেরতের নির্দেশ কেসিসি প্রশাসকের

শিল্পাঞ্চল মিরসরাইয়ে রেলসেবার বেহাল দশা, ৫ স্টেশনের ৪টিই বন্ধ

১০

জমির সীমানা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত

১১

মিরসরাইয়ে বাকপ্রতিবন্ধী তৌহিদ নিখোঁজ

১২

ক্রসফায়ার নয়, চাই দ্রুত বিচার ও কঠোর আইন: সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের জোরালো দাবি

১৩

মিরসরাইয়ে দুই দিন ধরে অষ্টম শ্রেণির ছাত্র নিখোঁজ: আকুল সন্ধান চায় পরিবার

১৪

বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক

১৫

ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

১৬

নওগাঁর ধামইরহাটে পৈতৃক জমি জবরদখল ও প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ দাবি

১৭

মানবজাতির জন্য এক নীরব অভিশাপ, বিবেকহীন মেধা

১৮

তুরাগে বাইচের ঢেউ, উৎসবে মাতলো বছিলা — বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

১৯

বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫

২০