কালান্তর নিউজ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধ্বংসের মুখে নবীনগরের দুইশ বছরের ঐতিহাসিক জমিদার মঠ, সংরক্ষণের দাবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর শহরের তিতাস (বুড়ী) নদীর পাড়ে অবস্থিত প্রায় দুইশ বছরের পুরোনো ঐতিহাসিক জমিদার মঠটি বর্তমানে ধ্বংসের মুখে। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে প্রত্নতাত্ত্বিক এই নিদর্শনটি ক্ষত-বিক্ষত হয়ে বিলুপ্তির পথে রয়েছে।

ইতিহাস থেকে জানা যায়, প্রায় দুইশত বছর আগে নবীনগরের জমিদার সীতারাম পোদ্দার মারা যাওয়ার পর তার স্মৃতিকে অম্লান রাখতে তার পুত্রবধূ রাধারানী রায় চৌধুরানী নবীনগর মৌজার সাবেক সেটেলমেন্ট ১ নম্বর খতিয়ানের ২৬৬১ দাগের ০.০২ একর ভূমির ওপর এই মঠটি নির্মাণ করেন।

প্রায় ২০০ ফুট উচ্চতা ও ৯০ ফুট প্রশস্ত (বেড়) বিশিষ্ট এই ঐতিহাসিক মঠটি দিয়ে দূরদূরান্ত থেকে নবীনগর পৌর শহরকে চেনা যেত। সে সময়ে সিমেন্টের প্রচলন না থাকায় ইট ও বিশেষ পদ্ধতিতে চুনের মিশ্রণে তিতাস নদীর তীরে এটি নির্মাণ করতে সময় লেগেছিল তিন বছর। তখন মঠটির পূর্ব পাশে নদী, উত্তর পাশে খাল এবং অন্যান্য পাশে জনমানবহীন এলাকা ছিল।

সে সময় নবীনগর বাজারে বণকর সাহার মুদি দোকান, স্বদেশ সাহার কেরোসিন তেল ও দিনবন্ধু বণিকের লোহালক্করের দোকানসহ মাত্র কয়েকটি দোকান ছিল। ১৯৪৭ সালের পূর্বে এই মঠের ভেতর কামিনী বাবু নামের এক দর্জি কাজ করতেন।

১৯৪৭ সালের দেশভাগের পর জমিদার বংশের উত্তরাধিকারীরা ভারতে চলে যাওয়ার পর থেকেই মঠটির রক্ষণাবেক্ষণ বন্ধ রয়েছে। পরবর্তীতে রাধারানীর পৌত্র গোপাল চন্দ্র রায় চৌধুরী মঠের জমিটি সালাম মেম্বারের কাছে বিক্রি করে দেন।

স্থানীয় জনশ্রুতি রয়েছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে কামানের গোলার আঘাতে মঠের চূড়া ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে এর সুনির্দিষ্ট কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। এর আগে ১৯৫০ সালের প্রচণ্ড ভূমিকম্পেও মঠের চূড়ার কিছু অংশ ভেঙে পড়েছিল।

দীর্ঘ অবহেলার পর ২০১১ সালের আগস্টে পৌরসভার তত্ত্বাবধানে মঠটির আংশিক সংস্কার করা হয়। ওই সংস্কার কাজের উদ্বোধন করেছিলেন তৎকালীন জেলা প্রশাসক আব্দুল মান্নান।

বর্তমানে এই ঐতিহাসিক স্থাপনাটির গায়ে শত শত ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে টিয়া, শালিক, কবুতর, প্যাঁচা ও কাকের মতো বিভিন্ন পাখি বাসা বেঁধে বসবাস করায় এর সৌন্দর্য অন্যরকম মাত্রা পেলেও জীর্ণদশার কারণে স্থাপনাটি মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল বলছেন, দীর্ঘদিনের অবহেলায় গুরুত্বপূর্ণ এই ঐতিহাসিক স্থাপনাটি ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তাই অবিলম্বে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে প্রাচীন ঐতিহ্যবাহী মঠটি পুরোপুরি সংস্কার করে এর হারানো সৌন্দর্য ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধ্বংসের মুখে নবীনগরের দুইশ বছরের ঐতিহাসিক জমিদার মঠ, সংরক্ষণের দাবি

মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয়

রাজশাহী জেলা প্রশাসক গোদাগাড়ী উপজেলা পরিদর্শন

রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিং, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ

কুড়িগ্রামে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ২ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণের উদ্বোধন

নওগাঁয় ইয়েসওয়ার্ল্ড কনসোর্টিয়ামের সেমিনার ও উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

ইঞ্জি. জাহিদের ব্যক্তিগত উদ্যোগে দিঘলিয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বড়ধুল ইউনিয়নে সরকারি চাল বিতরণে অনিয়মের খবর প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ

মিরসরাইয়ে রাতের আঁধারে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

মুরাদনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

১০

বিরলে প্রান্তিক জনগোষ্ঠীর সরকারি সেবায় প্রবেশগম্যতা বৃদ্ধি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

১১

গুজরাটের ইলিশ কি বাংলাদেশে পদ্মার ইলিশের নামে বিক্রি হচ্ছে?

১২

কণ্ঠশিল্পী ইউসুফ রায়হানের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও অস্বীকারের অভিযোগ

১৩

ধুমঘাট হাজী চানঁ মিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৪

কুয়েতে হৃদরোগে আক্রান্ত হয়ে মিরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা নাছিরের মৃত্যু

১৫

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন

১৬

মিরসরাই অর্থনৈতিক অঞ্চল ঘিরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন, নারী কর্মীদের উত্ত্যক্ত ও ছিনতাইয়ের অভিযোগ

১৭

মিরসরাইয়ে ১৭ কোটি টাকা ব্যয়ে আহমদ কবির সড়কের নির্মাণকাজ উদ্বোধন

১৮

কুষ্টিয়ায় হারানো ৩৭ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

১৯

নওগাঁর পত্নীতলায় ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০