রবিউল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
২৭ জুলাই ২০২৬, ৩:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মোংলা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় হাফেজ ইবারত আলী (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই ২০২৬) আনুমানিক সকাল ১০টার দিকে মোংলা-খুলনা মহাসড়কের রামপাল উপজেলার ভাগাবাজার নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইবারত আলী রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের বাসিন্দা। এলাকায় তিনি সর্বসাধারণের নিকট ‘বড় হাফেজ সাহেব’ নামে সুপরিচিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে মোংলা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি যাত্রীবাহী বাস ভাগাবাজার এলাকায় পৌঁছালে একই অভিমুখে যাওয়া একটি মোটরসাইকেলকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার চোট সামলাতে না পেরে মোটরসাইকেল আরোহী ইবারত আলী মহাসড়কে ছিটকে পড়েন। মুহূর্তের মধ্যে বাসটির চাকা তাঁর মাথার ওপর দিয়ে চলে গেলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যানবাহন চলাচলে বিঘ্ন ঘটলেও পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উল্লাপাড়ায় মারামারি ও চাঁদাবাজির মামলায় বিএনপির সাবেক নেতাসহ ৬ জন গ্রেপ্তার

দিনাজপুরের বিরল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া মুক্ত ঘোষণা

বেলকুচিতে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মিরসরাইয়ে ‘স্বজন সংসদ’-এর নতুন কমিটি গঠন: নুরু সভাপতি, বাবু সাধারণ সম্পাদক

মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

১৩৬ বছরের ব্রিটিশ আইন বাতিল করে আসছে ‘বাংলাদেশ রেলওয়ে আইন ২০২৬’, যুক্ত হচ্ছে বেসরকারি ট্রেন

জৈন্তাপুরে পরিবেশ আইন অমান্য করে চলছে পাথর ক্রাশিং, চরম স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী

মংলা-খুলনা হাইওয়ে যেন মৃত্যুফাঁদ: চরম দুর্ভোগ ও ক্ষোভে ফেটে পড়ছেন যাত্রীরা

ফেসবুকে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ফরিদপুরে ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

রাবি ছাত্রীকে ‘নদীতে ফেলে দেওয়ার’ হুমকি, ছাত্রদল কর্মীর বিরুদ্ধে প্রক্টরে অভিযোগ

১০

গল্লামারী সেতুর কাজ ৬০ শতাংশ সম্পন্ন, ভোগান্তি কমার অপেক্ষায় খুলনাবাসী

১১

নওগাঁয় জমি দখলের মামলায় ৪ ভাইয়ের জামিন বাতিল, গ্রেপ্তার ১ ও পলাতক ৩

১২

নেত্রকোনায় ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, জমি বিরোধের সন্দেহ

১৩

কেন্দুয়ার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ্ সানজিদা চৌধুরী

১৪

দিনাজপুরের পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত

১৫

যশোরে মহাসড়কে বিজিবির অভিযান, ১ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

১৬

ফুলবাড়ীতে বিজিবির উদ্যোগে যুবকদের ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু

১৭

বাঘায় জমি বন্ধকীর পাওনা টাকা নিয়ে বিরোধ, হাতাহাতিতে প্রবীণের মৃত্যু; গ্রেপ্তার ১

১৮

মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে চালককে জিম্মি করে প্রাইভেট কার ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

১৯

মোহাম্মদপুর মহিলা কলেজের নতুন অধ্যক্ষ (চলতি দায়িত্ব) প্রফেসর ফরহানা ইয়াসমিন, অভিনন্দন প্রকাশ

২০