কালান্তর নিউজ ডেস্ক
১০ মে ২০২৬, ৫:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আড়ালে থেকেও ইরানের যুদ্ধ কৌশল ঠিক করছেন মোজতবা খামেনি

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের ক্ষমতার কেন্দ্র নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক মূল্যায়নে বলা হয়েছে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি প্রকাশ্যে না এলেও পর্দার আড়াল থেকে দেশটির যুদ্ধ কৌশল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

গোয়েন্দা সূত্রের দাবি, যুদ্ধের শুরুর দিকে মার্কিন ও ইসরায়েলি হামলায় মোজতবা খামেনি গুরুতর আহত হন। এতে তার শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয় বলে জানা গেছে। এরপর থেকেই তিনি কঠোর নিরাপত্তার মধ্যে চিকিৎসাধীন রয়েছেন এবং কোনো ধরনের ইলেকট্রনিক যোগাযোগ ব্যবহার করছেন না। তার নির্দেশ বিশ্বস্ত ব্যক্তিদের মাধ্যমে মৌখিকভাবে পৌঁছে দেওয়া হচ্ছে।

এই গোপনীয়তার কারণে মার্কিন প্রশাসনের কাছে মোজতবার অবস্থান ও কার্যক্রম নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তিনি বর্তমানে সুস্থ আছেন এবং দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় রয়েছেন।

এদিকে মার্কিন প্রশাসন মনে করছে, ইরানের বর্তমান ক্ষমতা কাঠামো অনেকটাই বিভক্ত ও জটিল। দেশটির ভেতরে কে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন, তা এখনো স্পষ্ট নয়। কিছু বিশ্লেষকের মতে, ইরানের বিভিন্ন ক্ষমতাকেন্দ্র নিজেদের সিদ্ধান্ত বাস্তবায়নে মোজতবার নাম ব্যবহার করছে।

সামরিক দিক থেকেও চাপে রয়েছে ইরান। মার্কিন হামলায় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বড় অংশ ক্ষতিগ্রস্ত হলেও দেশটির অনেক লঞ্চার এখনো সচল রয়েছে বলে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুদ্ধবিরতির সুযোগে ইরান ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জাম পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

এ পরিস্থিতিতে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফের উত্থানও গুরুত্ব পাচ্ছে। কূটনৈতিক ও সামরিক দুই ক্ষেত্রেই সক্রিয় ভূমিকার কারণে তাকে বর্তমানে ইরানের অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ইরানের বর্তমান নেতৃত্ব যুক্তরাষ্ট্রের চাপের মুখে নতি স্বীকারের পরিবর্তে দীর্ঘমেয়াদি প্রতিরোধ কৌশল বেছে নিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার বদলে আরও দীর্ঘস্থায়ী অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা: আসামি সোহেল ও স্ত্রীর পক্ষে লড়তে রাষ্ট্রীয় খরচে ‘স্টেট ডিফেন্স’ আইনজীবী নিয়োগ

কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ঈদের কেনাকাটা: ৫০ হাজার টাকার মধ্যে সেরা ৭টি স্মার্টফোন

মাদ্রাসায় যৌন নিপীড়ন বন্ধে কমিশন গঠনসহ শায়খ আহমাদুল্লাহর একগুচ্ছ জরুরি প্রস্তাব

হামে প্রতিদিন গড় মৃত্যু ৭ জনের বেশি, ৫০০ ছাড়াল শিশু মৃত্যু

রামিসা হত্যা মামলা: সিআইডি’র ডিএনএ রিপোর্ট হস্তান্তর; রোববারই জমা হতে পারে চার্জশিট

বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার তহবিল

আজ টিভিতে যা দেখবেন: ঢাকা প্রিমিয়ার লিগ ও জার্মান কাপের ফাইনাল

‘ছোটবেলায় আমিও অশালীন স্পর্শের শিকার হয়েছিলাম’: উর্বী

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা; ফেসবুকে ‘প্লিজ সেভ আস’ পোস্ট ভাইরাল

১০

ইতিহাসে প্রথম: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন আলেম মুফতি মুহিববুল্লা হিল বাকী

১১

রামিসা হত্যা মামলা: আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী

১২

পল্লবীতে শিশু হত্যা: ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন এখন সময়ের দাবি

১৩

ব্যাংক এশিয়ায় বড় নিয়োগ বিজ্ঞপ্তি; ‘ট্রেইনি অফিসার’ পদে আবেদনের সুযোগ

১৪

ঈদের ছুটিতে জবি শিক্ষার্থীদের উচ্ছ্বাস; আসন পেতে ১২ ঘণ্টা আগেই ক্যাম্পাসে ভিড়

১৫

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের তীব্র বিরোধিতা; ভোক্তার স্বার্থ অগ্রাধিকার দেওয়ার আশ্বাস বিইআরসির

১৬

শিশু ধর্ষণের অভিযোগে রণক্ষেত্র চট্টগ্রাম, পুলিশের গাড়িতে আগুন

১৭

রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন করতে চায় ইসি: সিইসি এ এম এম নাসির উদ্দিন

১৮

এবার আসছে ‘ফ্যামিলি ট্রি’; মাত্র এক কার্ডেই মিলবে সরকারের সব সুবিধা

১৯

পশ্চিমবঙ্গে সিএএ কার্যকর, ‘অবৈধ’ বাংলাদেশিদের ফেরত পাঠানোর ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

২০