কালান্তর নিউজ ডেস্ক
২৩ অক্টোবর ২০২৬, ৮:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে ব্রেন্ট তেলের দাম ১১৩ ডলার ছাড়াল, বাড়ছে সরবরাহ সংকটের শঙ্কা

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনা ও জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৩ দশমিক ৫৮ ডলারে পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ০.৩৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৩.৫৮ ডলারে দাঁড়ায়। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ০.৩৩ শতাংশ বেড়ে ৯৯.৮০ ডলারে পৌঁছায়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাত, সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ও স্থাপনায় হামলার খবর এবং ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা আন্তর্জাতিক তেলের বাজারে উদ্বেগ বাড়িয়েছে। বিশেষ করে তেল উৎপাদন ও পরিবহনে বিঘ্ন ঘটলে বিশ্ববাজারে সরবরাহ সংকট আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের বরাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে নতুন করে যৌথ সামরিক অভিযানের পরিকল্পনা করছে। এ খবর ছড়িয়ে পড়ার পর তেলের বাজারে ঊর্ধ্বমুখী চাপ তৈরি হয়।

চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় বিশ্ব অর্থনীতি, পরিবহন ব্যয় এবং আমদানিনির্ভর দেশগুলোর জ্বালানি খাতে চাপ বাড়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: এনডিটিভি

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Spotify Review 2026

১

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

২

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৩

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৪

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৫

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৬

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৭

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৮

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

৯

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১০

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১১

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১২

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৩

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৪

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৫

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৬

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৭

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৮

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

১৯

ফুলবাড়ীতে ডিবির অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

২০