কালান্তর নিউজ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে ৫ জিপিএ-৫সহ ৮০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

চট্টগ্রামের মিরসরাইয়ে বামন সুন্দর ফকির আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৫ জনসহ মোট ৮০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মোহাম্মদ অহিদুল ইসলাম চৌধুরী (দিপু) এর সভাপতিত্বে এবং প্রাক্তন ছাত্র নাজমুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি লায়ন তাহের আহামেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বামন সুন্দর ফারুকিয়া দাখিল মাদ্রাসার সভাপতি লায়ন শওকত আকবর সোহাগ এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শরফু উদ্দীন। এছাড়া বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন আবুল কাশেম চৌধুরী।

অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন চৌধুরীসহ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা পাওয়া শিক্ষার্থী তাহিয়া তাবাসসুম সামিয়া বলেন, তার এই সাফল্যের পেছনে পরিবার ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে এমন আয়োজন করায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বক্তারা বলেন, এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অর্জন। তবে এটিই শিক্ষাজীবনের শেষ নয়, বরং উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার নতুন অধ্যায়ের সূচনা। অর্জিত সাফল্য ধরে রাখতে শিক্ষার্থীদের আরও মনোযোগী, পরিশ্রমী ও আত্মবিশ্বাসী হয়ে এগিয়ে যেতে হবে।

  1. তারা বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। জ্ঞান, নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমের মাধ্যমে নিজেদের একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে পরিবার, সমাজ ও দেশের নেতৃত্ব দেবে। তাই নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০