কালান্তর নিউজ ডেস্ক
১১ অক্টোবর ২০২৬, ২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই: নুরুল আমিন এমপি

দেশকে এগিয়ে নিতে তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। তিনি বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে তথ্যপ্রযুক্তির জ্ঞান, চর্চা ও প্রয়োগের মাধ্যমে বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে হবে। প্রথাগত শিক্ষাব্যবস্থা ও পাঠদান পদ্ধতিতে আমূল পরিবর্তন আনা না গেলে নতুন প্রজন্মের পাশাপাশি দেশও পিছিয়ে পড়বে।

শনিবার (১০ অক্টোবর) মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে শিক্ষকদের সঙ্গে তথ্যপ্রযুক্তিভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনা ও মনিটরিং সিস্টেমবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল আমিন এমপি বলেন, শিক্ষাক্রম এখন গতিশীল। শিক্ষা ব্যবস্থাপনায় অটোমেশনের বিকল্প নেই। সময়, শ্রম ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি বিদ্যালয় ব্যবস্থাপনায় নতুনত্ব আনতে হবে। তা না হলে শিক্ষার কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব হবে না। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে আগ্রহ ধরে রাখতে উদ্ভাবনী শিক্ষাব্যবস্থা চালু করা প্রয়োজন, যা বাস্তবায়নে তথ্যপ্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে শিক্ষিত, ভদ্র ও গ্রহণযোগ্য ব্যক্তিরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির দায়িত্বে এসেছেন। এর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে তথ্যপ্রযুক্তির আওতায় আনা গেলে ব্যবস্থাপনা ও পাঠদান আরও সহজ হবে।

তথ্যপ্রযুক্তিভিত্তিক মনিটরিং ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে সংসদ সদস্য বলেন, এ পদ্ধতিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা একটি স্থান থেকেই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের উপস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন। এতে সংশ্লিষ্টরা হালনাগাদ তথ্য জানতে পারবেন এবং সময়, শ্রম ও অর্থের অপচয় কমবে।

মিরসরাইয়ের শিক্ষা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, উপজেলায় এখনো অনেক অনগ্রসর এলাকা রয়েছে। অনেক অভিভাবক সন্তানদের পড়াশোনার বিষয়ে যথেষ্ট সচেতন নন। তাই প্রযুক্তিভিত্তিক শিক্ষা কার্যক্রম চালুর পাশাপাশি অভিভাবকদের সচেতন করাও জরুরি।

শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত জনবল নিয়োগ ও আইটি হাব স্থাপনের বিষয়ে সরকারের প্রচেষ্টা রয়েছে। একই সঙ্গে শিক্ষকদের পাঠদানে আরও মনোযোগী হতে হবে।

প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়েক্সনিক্স এ মতবিনিময় সভার আয়োজন করে। আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো. সাইফুর রহমান সাইফুল ও মো. মোফাজ্জেল হোসেন রাজিব।

মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস হোসেনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন ওয়েক্সনিক্সের শিক্ষাবিষয়ক উপদেষ্টা লায়ন আবুল খায়ের।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হোসেন এবং আবুতোরাব ফাজিল (স্নাতক) মাদরাসার গভর্নিং বডির সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ নেছারুল করিম।

এ ছাড়া বক্তব্য দেন বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শরফু উদ্দিন, আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার এবং সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হক সিরাজী।

এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সেলিম, সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন, বেসরকারি কারা পরিদর্শক আমিনুল ইসলাম তৌহিদ, বারইয়ারহাট পৌর বিএনপির সভাপতি মাঈন উদ্দিন লিটন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মাদরাসার অধ্যক্ষ, এডহক কমিটির সভাপতি ও আইসিটি শিক্ষকরা।

মতবিনিময় সভার প্রথম পর্বে শিক্ষকদের উদ্দেশে স্লাইড শো উপস্থাপন করেন ওয়েক্সনিক্সের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন। তিনি তাঁদের তৈরি ‘এডুএক্স’ প্ল্যাটফর্মের বিভিন্ন সুবিধা তুলে ধরেন।

তিনি জানান, এ প্ল্যাটফর্মের মাধ্যমে বিদ্যালয় পরিচালনা, শিক্ষার্থী ব্যবস্থাপনা, শিক্ষক-কর্মচারীদের তালিকা ও রেকর্ড সংরক্ষণ, শিক্ষার্থীদের হাজিরা, ক্লাস রুটিন, পরীক্ষা ও ফলাফল ব্যবস্থাপনা এবং ফি ও বকেয়ার হিসাবসহ মোট ১৪টি সেবা সহজে পরিচালনা করা সম্ভব।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পাচ্ছেন আতাউর রহমান কাওছার

১

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ আসনের ট্রেনের টিকিটসহ আটক, ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

২

দুই দিন বন্ধ থাকবে সারাদেশে এলপিজি বিক্রি, এরপর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

৩

ঈমানের বল – মোহাম্মদ জিয়াউর রহমান

৪

ভোলাহাটে ফ্যামিলি কার্ড নিয়ে প্রেস কনফারেন্স

৫

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রবাসীর তিন দোকানঘর দখলের দাবি

৬

ঈশ্বরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট, বাবাকে ৪ হাজার টাকা জরিমানা

৭

খুলনায় পুলিশ সদস্যদের নিরাপত্তায় ২৪ সদস্যের উপকমিটি, চালু হটলাইন

৮

বেশি তরুণীকে প্রশিক্ষণ দেবে KOICA ও ইউনিসেফ

৯

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন

১০

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

১১

জনগণের ট্যাক্সের টাকায় বেতন, ফ্যাসিবাদের পথে হাঁটলে ছাড় নেই: এমপি রায়হান সিরাজী

১২

নোটিশ না পেয়ে উচ্ছেদ: রৌমারীতে ১৬ দিন ধরে খোলা আকাশের নিচে ৩ দিনমজুর পরিবার

১৩

কয়রা সদর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলমের গণসংযোগ

১৪

খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, প্রাণ গেল ১৭ বছরের আলভীর

১৫

খুলনার গর্ব শেখ মেহেদী হাসান: বল হাতে ঘূর্ণিঝড়, ব্যাট হাতে সেঞ্চুরি

১৬

শ্যামনগরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা হওয়ার দাবি পরিবারের

১৭

স্বজনপ্রীতি বন্ধ করুন, যোগ্যতার মূল্যায়ন করুন: দল কারও ব্যক্তিগত সম্পত্তি নয়

১৮

মিরসরাইয়ে নবদিগন্তের উদ্যোগে ২২০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়, সঙ্গে লাইভ কুইজ

১৯

জনবান্ধব রাজনীতিতে শিমুল বিশ্বাস: লেখক শেখ মামুন

২০