আহসান হাবিব, চাঁদপুর জেলা প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মতলবে নিখোঁজের চারদিন পর ফসলি জমি থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নিখোঁজের চারদিন পর ফসলি জমিতে ভেসে থাকা অবস্থায় রিকাবি বেগম (১০৫) নামে এক শতবর্ষী বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে মতলব পৌরসভার উত্তর বাইশপুর এলাকায় ধনাগোদা নদীর পূর্ব পাশে একটি ফসলি জমি থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রিকাবি বেগম মতলব পৌরসভার চরমুকুন্দি এলাকার সওদাগর বাড়ির মৃত আমির আলী সওদাগরের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে রিকাবি বেগম বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা চারদিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করেও তাঁর কোনো সন্ধান পাননি। শনিবার সকালে এক স্থানীয় বাসিন্দা ময়লা পানি ফেলতে গিয়ে জমিতে লাশ ভাসতে দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং পুলিশে খবর দেয়।

নিহতের ছেলে মো. বাচ্চু মিয়া সওদাগর জানান, তাঁর মা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং চোখেও কম দেখতেন। এর আগেও তিনি একাধিকবার বাড়ি থেকে হারিয়ে গিয়েছিলেন।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। লাশের ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলবে নিখোঁজের চারদিন পর ফসলি জমি থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

খুলনায় নতুন বিস্তারে KLUBHAUS ফ্ল্যাগশিপ স্টোর।

বাঞ্ছারামপুর-নবীনগর কোনাঘাট সড়ক প্রশস্তকরণ কাজের শুভ উদ্বোধন,দুই এমপির যৌথ উপস্থিতিতে

শ্রীপুরে অপপ্রচারের অভিযোগে এক নারীর বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন ।

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

মনিরামপুরে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের ইউনিয়ন টিম সদস্যদের শিক্ষা শিবির অনুষ্ঠিত

চায়ের কাপে ঢাকা-১৩ এর উন্নয়ন ভাবনা: তৃতীয়বারের মতো ‘চায়ের আড্ডা’য় ববি হাজ্জাজ

তাড়াইলে সাররং যুব সমাজ ও সাররং একাদশ চ্যাম্পিয়ন দলের বিজয় অনুষ্ঠান আয়োজিত হয়েছে হয়েছে।

নওগাঁয় নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৯

বালাগঞ্জে ‘বোয়ালজুর ইউনিয়ন গণদাবী পরিষদ’র আত্মপ্রকাশ

১০

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫৮০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ

১১

আইফোনের লোভে প্রাণ গেল কিশোর অপ্রতিমের, ২৪ ঘণ্টা পর মিলল ক্ষতবিক্ষত মরদেহ

১২

ভেড়ামারায় তরুণীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণেরপর মৃত্যু 

১৩

কুড়িগ্রামের রৌমারীতে জুয়ার আসরে অভিযান, দেড় লক্ষাধিক টাকাসহ ১৪ জন গ্রেপ্তার

১৪

মাগুরায় ৫০০ পিস ইয়াবাসহ ৬০ বছরের বৃদ্ধ আটক

১৫

শরৎকে স্বাগত জানাতে কাশফুলের রাজ্যে খুলনাবাসী, ময়ূরী আবাসিক এলাকায় দর্শনার্থীর ঢল

১৬

বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উদযাপন উপলক্ষে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৭

৬ নং রাঘবদাড় ইউনিয়নে চেয়ারম্যান পদে জোর আলোচনায় শরফুদ্দিন আহমেদ রাজা

১৮

কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশের তদন্ত শুরু

১৯

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর জমকালো উদ্বোধন

২০