কালান্তর নিউজ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জৈন্তাপুরে গর্ভবতী ফারহানা ও নবজাতকের মৃত্যু, ছয় দিনেও পরিবারের পাশে দাঁড়ায়নি হাসপাতাল কর্তৃপক্ষ

জৈন্তাপুরে গর্ভবতী ফারহানা ও নবজাতকের মৃত্যু, ছয় দিনেও পরিবারের পাশে দাঁড়ায়নি হাসপাতাল কর্তৃপক্ষ

স্বজনদের দাবি, তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন

জৈন্তাপুরে নরমাল ডেলিভারির জন্য হাসপাতালে ভর্তি হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হয়ে ফারহানা নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। পরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নবজাতক শিশুটিরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার।

স্বজনদের অভিযোগ, ফারহানাকে নরমাল ডেলিভারির জন্য জৈন্তাপুর সদর দি জৈন্তা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা নরমাল ডেলিভারি হবে এবং সিজারের প্রয়োজন হবে না বলে জানান। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্সযোগে সিলেট শহরের একটি হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সিলেটে নেওয়ার পথেই ফারহানার মৃত্যু হয় বলে স্বজনরা জানান।

এদিকে নবজাতক শিশুটিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।

মৃত্যুর পর গোসলের সময় মৃতদেহ থেকে একটি কাঁচি, কয়েক টুকরো বড় ব্যান্ডেজের প্যাকেট, ফারহানার পরনের শাড়ি এবং পলিথিনে রাখা ময়লা কাপড় পাওয়ার অভিযোগ উঠেছে। এসব সামগ্রী কীভাবে মৃতদেহের সঙ্গে পাওয়া গেল এবং এর সঙ্গে মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিয়ে স্বজনদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

তবে এসব সামগ্রী পাওয়ার বিষয়টি কীভাবে ঘটেছে এবং চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বা অনিয়ম ছিল কি না, তা তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

স্বজনদের আরও অভিযোগ, ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের কেউ ফারহানার পরিবারের সঙ্গে দেখা করতে আসেননি, ফোন করে খোঁজ নেননি কিংবা অন্তত সমবেদনা জানাননি। এতে পরিবারটির মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

নিহত ফারহানার পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত, মা ও নবজাতকের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং কোনো ধরনের চিকিৎসাগত অনিয়ম হয়ে থাকলে তার দায় নির্ধারণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিষয়টি তারা সমাধানের চেষ্টা করবেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জৈন্তাপুরে গর্ভবতী ফারহানা ও নবজাতকের মৃত্যু, ছয় দিনেও পরিবারের পাশে দাঁড়ায়নি হাসপাতাল কর্তৃপক্ষ

মিঠানালার ৭ নম্বর ওয়ার্ডে বছরের পর বছর সড়ক বিচ্ছিন্ন, দুর্ভোগে হাজারো মানুষ

ধ্বংসের মুখে নবীনগরের দুইশ বছরের ঐতিহাসিক জমিদার মঠ, সংরক্ষণের দাবি

মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয়

রাজশাহী জেলা প্রশাসক গোদাগাড়ী উপজেলা পরিদর্শন

রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিং, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ

কুড়িগ্রামে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ২ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণের উদ্বোধন

নওগাঁয় ইয়েসওয়ার্ল্ড কনসোর্টিয়ামের সেমিনার ও উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

ইঞ্জি. জাহিদের ব্যক্তিগত উদ্যোগে দিঘলিয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বড়ধুল ইউনিয়নে সরকারি চাল বিতরণে অনিয়মের খবর প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ

১০

মিরসরাইয়ে রাতের আঁধারে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

১১

মুরাদনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

১২

বিরলে প্রান্তিক জনগোষ্ঠীর সরকারি সেবায় প্রবেশগম্যতা বৃদ্ধি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

১৩

গুজরাটের ইলিশ কি বাংলাদেশে পদ্মার ইলিশের নামে বিক্রি হচ্ছে?

১৪

কণ্ঠশিল্পী ইউসুফ রায়হানের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও অস্বীকারের অভিযোগ

১৫

ধুমঘাট হাজী চানঁ মিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৬

কুয়েতে হৃদরোগে আক্রান্ত হয়ে মিরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা নাছিরের মৃত্যু

১৭

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন

১৮

মিরসরাই অর্থনৈতিক অঞ্চল ঘিরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন, নারী কর্মীদের উত্ত্যক্ত ও ছিনতাইয়ের অভিযোগ

১৯

মিরসরাইয়ে ১৭ কোটি টাকা ব্যয়ে আহমদ কবির সড়কের নির্মাণকাজ উদ্বোধন

২০