কালান্তর নিউজ ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালাগঞ্জে ‘বোয়ালজুর ইউনিয়ন গণদাবী পরিষদ’র আত্মপ্রকাশ

 

সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের মানুষের ন্যায্য দাবি, নাগরিক অধিকার ও স্থানীয় উন্নয়নকে সামনে রেখে ‘বোয়ালজুর ইউনিয়ন গণদাবী পরিষদ’ নামে একটি অরাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বালাগঞ্জের কালীবাড়ি বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আগামী দুই বছরের জন্য ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সমাজকর্মী এনামুল ইসলাম রুহুলকে সভাপতি, সাংবাদিক আতাউর রহমান কাওছারকে সাধারণ সম্পাদক, ব্যবসায়ী রবিউল ইসলাম মাছুমকে কোষাধ্যক্ষ এবং দিপক লাল পুরকায়স্থ পলাশকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন— আব্দুল আলীম, আবুল কালাম ও রাজু আহমদ সহ-সভাপতি; শুয়াইবুর রহমান খান শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক; মুহাম্মদ জাকির আহমদ সমাজকল্যাণ সম্পাদক; ছবুর আহমদ ত্রাণ ও দুর্যোগ সম্পাদক; গিয়াস উদ্দিন আহমদ কৃষি ও পরিবেশ বিষয়ক সম্পাদক; শাহজাহান গাজী মানবাধিকার বিষয়ক সম্পাদক; রুমেল আহমদ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক; আব্দুল হাকিম যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক; মাওলানা ফেরদৌস আলী দপ্তর সম্পাদক; রাজন আচার্য্য স্বাস্থ্য বিষয়ক সম্পাদক; তাজিদ হোসেন তারেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক; লিমন গাজী সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক; ফাহিমা বেগম নারী ও শিশু বিষয়ক সম্পাদক; জাবেদ আলী নির্বাহী সদস্য এবং লায়েক আহমদ সদস্য।
সভায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়। উদ্যোক্তারা জানান, বোয়ালজুর ইউনিয়নের সাধারণ মানুষের ন্যায্য দাবি, নাগরিক অধিকার ও জনস্বার্থের বিষয়গুলো শান্তিপূর্ণ, আইনসম্মত ও দায়িত্বশীল উপায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরাই সংগঠনটির অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, পরিবেশ, ক্রীড়া, নারী ও শিশু কল্যাণসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও সামাজিক উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে।

তারা বলেন, বোয়ালজুর ইউনিয়ন গণদাবী পরিষদ কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক দলের অঙ্গসংগঠন নয়। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকার মানুষের স্বার্থ ও জনকল্যাণকে গুরুত্ব দিয়ে সংগঠনটি কাজ করবে।

সভায় নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনের কার্যক্রম পরিচালনায় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান দেখানো এবং শান্তিপূর্ণ ও অহিংস পদ্ধতি অনুসরণ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে অপপ্রচারের অভিযোগে এক নারীর বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন ।

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

মনিরামপুরে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের ইউনিয়ন টিম সদস্যদের শিক্ষা শিবির অনুষ্ঠিত

চায়ের কাপে ঢাকা-১৩ এর উন্নয়ন ভাবনা: তৃতীয়বারের মতো ‘চায়ের আড্ডা’য় ববি হাজ্জাজ

তাড়াইলে সাররং যুব সমাজ ও সাররং একাদশ চ্যাম্পিয়ন দলের বিজয় অনুষ্ঠান আয়োজিত হয়েছে হয়েছে।

নওগাঁয় নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৯

বালাগঞ্জে ‘বোয়ালজুর ইউনিয়ন গণদাবী পরিষদ’র আত্মপ্রকাশ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫৮০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ

আইফোনের লোভে প্রাণ গেল কিশোর অপ্রতিমের, ২৪ ঘণ্টা পর মিলল ক্ষতবিক্ষত মরদেহ

ভেড়ামারায় তরুণীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণেরপর মৃত্যু 

১০

কুড়িগ্রামের রৌমারীতে জুয়ার আসরে অভিযান, দেড় লক্ষাধিক টাকাসহ ১৪ জন গ্রেপ্তার

১১

মাগুরায় ৫০০ পিস ইয়াবাসহ ৬০ বছরের বৃদ্ধ আটক

১২

শরৎকে স্বাগত জানাতে কাশফুলের রাজ্যে খুলনাবাসী, ময়ূরী আবাসিক এলাকায় দর্শনার্থীর ঢল

১৩

বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উদযাপন উপলক্ষে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৪

৬ নং রাঘবদাড় ইউনিয়নে চেয়ারম্যান পদে জোর আলোচনায় শরফুদ্দিন আহমেদ রাজা

১৫

কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশের তদন্ত শুরু

১৬

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর জমকালো উদ্বোধন

১৭

জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

১৮

কেমন হতে যাচ্ছে আমাদের আগামীর মিরসরাই?

১৯

পরিচ্ছন্ন খুলনার স্বপ্নে বাধা ময়লার স্তূপ: দৌলতপুর ৫ নং ওয়ার্ডে ক্ষোভ, প্রশাসকের হস্তক্ষেপ দাবি

২০