কালান্তর নিউজ ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬, ২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামের রৌমারীতে জুয়ার আসরে অভিযান, দেড় লক্ষাধিক টাকাসহ ১৪ জন গ্রেপ্তার


‎কুড়িগ্রামের রৌমারীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৫৬ হাজার ২৬২ টাকা, পাঁচ সেট তাস, তিনটি কম্বল, একটি মাদুর, ১০টি বাটন মোবাইল ফোন ও চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

‎রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির এর নেতৃত্বে কুইক রেসপন্স টিম (QRT), রাত্রিকালীন জরুরি ডিউটি পার্টি এবং রাত্রিকালীন অভিযান পার্টি ১৯ সেপ্টেম্বর ২০২৬ এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে রৌমারী থানাধীন কলেজপাড়া গ্রামের জনৈক মোঃ নূর মোহাম্মদের বসতবাড়ির থেকে জুয়া খেলারত অবস্থায় ১৪ জনকে আটক করা হয়।

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— রৌমারীর চৎলাকান্দা এলাকার মোঃ ভোলা মিয়া (৬০), বোয়ালমারী এলাকার মোঃ একরামুল হক (৪৫), উত্তর ইজলামারী এলাকার মোঃ নুরুল আমিন (৫৬),
‎মির্জাপাড়া এলাকার মোঃ ছহিবর রহমান (৪০),
‎রাজারহাট তালুক কানুয়া এলাকার মোঃ জাহাঙ্গীর আলম (৪০), রৌমারী চর নতুন বন্দর এলাকার এনামুল হক (৪৫), বেহুলার চর এলাকার মোঃ কামাল হোসেন (৩৮), জামালপুর দেওয়ানগঞ্জ এলাকার মোঃ আঃ মান্নান (৩৮), রৌমারী চান্দারচর এলাকার আঃ গফুর (৪২),
‎ইজলামারী এলাকার আইয়ুব আলী (৫০), খাটিয়ামারী এলাকার আনুজ্জামান (৫০), নটানপাড়া এলাকার মোঃ শালু মিয়া (৫২), চর নতুন বন্দর এলাকার মোঃ রাশেদুল হক (৩৭) ও চান্দারচর এলাকার মোঃ অফিল উদ্দিন (৪৪)।

‎রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেন, রৌমারীতে জুয়া খেলা অবস্থায় গ্রেফতারকৃত ১৪ জনের হেফাজত থেকে ১,৫৬,২৬২ টাকা, জুয়া খেলায় ব্যবহৃত পাঁচ সেট তাস, তিনটি কম্বল, একটি মাদুর, ১০টি বাটন মোবাইল ফোন ও চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। জুয়া ও জুয়ার আসরকে কেন্দ্র করে সংঘটিত অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইফোনের লোভে প্রাণ গেল কিশোর অপ্রতিমের, ২৪ ঘণ্টা পর মিলল ক্ষতবিক্ষত মরদেহ

ভেড়ামারায় তরুণীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণেরপর মৃত্যু 

কুড়িগ্রামের রৌমারীতে জুয়ার আসরে অভিযান, দেড় লক্ষাধিক টাকাসহ ১৪ জন গ্রেপ্তার

মাগুরায় ৫০০ পিস ইয়াবাসহ ৬০ বছরের বৃদ্ধ আটক

শরৎকে স্বাগত জানাতে কাশফুলের রাজ্যে খুলনাবাসী, ময়ূরী আবাসিক এলাকায় দর্শনার্থীর ঢল

বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উদযাপন উপলক্ষে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৬ নং রাঘবদাড় ইউনিয়নে চেয়ারম্যান পদে জোর আলোচনায় শরফুদ্দিন আহমেদ রাজা

কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশের তদন্ত শুরু

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর জমকালো উদ্বোধন

জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

১০

কেমন হতে যাচ্ছে আমাদের আগামীর মিরসরাই?

১১

পরিচ্ছন্ন খুলনার স্বপ্নে বাধা ময়লার স্তূপ: দৌলতপুর ৫ নং ওয়ার্ডে ক্ষোভ, প্রশাসকের হস্তক্ষেপ দাবি

১২

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ ‎

১৩

পড়াশোনার পাশাপাশি মাশরুম চাষে উদ্যোক্তা টুম্পা

১৪

তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই: ব্যারিস্টার অর্ণব

১৫

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, অস্ত্রসহ ৩ বনদস্যু গ্রেপ্তার

১৬

সরকারি তোলারাম কলেজে প্রথম ‘গণিত অলিম্পিয়াড-২০২৬’ অনুষ্ঠিত; ২০ বিজয়ী পুরস্কৃত

১৭

আশকোনায় মিরসরাইয়ের গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

১৮

তথ্য জানতে চাওয়ায় মাগুরায় সাংবাদিককে ‘পা কেটে নেওয়ার’ হুমকি, থানায় জিডি

১৯

নভেম্বরে হচ্ছে না ইউপি নির্বাচন: ইসির প্রস্তাবে সচিবদের আপত্তি, ভোট পিছিয়ে জানুয়ারিতে!

২০