গৌরব, আনন্দ ও নতুন প্রত্যাশার মধ্য দিয়ে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত র্যালিতে পুরো ক্যাম্পাস ও এর আশপাশের এলাকা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্যে দিনটি আনন্দঘন এক মিলনমেলায় পরিণত হয়।
সংশ্লিষ্টরা জানান, মাগুরা মেডিকেল কলেজের অষ্টম বর্ষে পদার্পণ কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বয়সের মাইলফলক নয়; এটি জ্ঞান, মানবিকতা, মানসম্মত চিকিৎসাসেবা এবং মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার প্রত্যয়েরও প্রতীক।
জ্ঞান, দক্ষতা ও মানবিকতার সমন্বয়ে শিক্ষার্থীরা ভবিষ্যতে দক্ষ চিকিৎসক হয়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবে এবং সমাজ গঠনে ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা শিক্ষক ও স্থানীয় সুধী সমাজের।