কাজী সাইমুম সিরাজ, মাগুরা জেলা প্রতিনিধি
২৪ জুলাই ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২৪-এর জুলাই গণ-অভ্যুত্থান: কাজী সাইমুম সিরাজের রাজপথের লড়াই ও আহতদের পাশে দাঁড়ানোর গল্প

২০২৪ সালের ১ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন একপর্যায়ে গণ-অভ্যুত্থানে রূপ নেয় এবং ৫ আগস্ট এক ঐতিহাসিক অধ্যায়ের জন্ম দেয়। এই আন্দোলনে রাজপথে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি আহতদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইঞ্জিনিয়ার কাজী সাইমুম সিরাজ।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী সাইমুম সিরাজ মনে করেন, জুলাই গণ-অভ্যুত্থান কেবল ৩৬ দিনের আন্দোলন নয়; এটি ছিল দীর্ঘ সাড়ে ১৫ বছরের স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিক পরিণতি।

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের এই সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী জুলাই আন্দোলনে সায়েন্সল্যাব, গাবতলী, মিরপুর-১০, শাহবাগ ও মোহাম্মদপুর এলাকায় সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন। ১৬ জুলাইয়ের পর সরকারি বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়ে গেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠিত করতে তিনি বিশেষ ভূমিকা পালন করেন। ৪ আগস্ট মোহাম্মদপুরে আন্দোলন চলাকালে তিনি গুরুতর আহত হন।

সরকার পতনের পরও থেমে থাকেননি এই জুলাই যোদ্ধা। জিয়াউর রহমান ফাউন্ডেশন ও “আমরা বিএনপি পরিবার”-এর সহযোগিতায় সারাদেশে চিকিৎসাবঞ্চিত প্রায় ছয় হাজার আহত আন্দোলনকারীর চিকিৎসা নিশ্চিত করতে কাজ করেছেন। বর্তমানে তিনি “আমরা জুলাই যোদ্ধা” কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তর-সংযুক্ত দায়িত্ব পালন করছেন।

নিজের অনুভূতি প্রকাশ করে কাজী সাইমুম সিরাজ বলেন, “৫ আগস্টের পর আমার জীবনটাই দেশের মানুষের কল্যাণ ও জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধাদের অধিকার আদায়ের জন্য উৎসর্গ করেছি।”

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০