কালান্তর নিউজ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে বিরোধের জেরে পাবলিক চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, প্রতিকার চেয়ে ইউএনওর কাছে আবেদন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের বাজারপাড়া এলাকায় প্রতিবেশীদের মধ্যে বিরোধের জেরে একটি সরকারি বরাদ্দে নির্মিত জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্র ও লিখিত অভিযোগে জানা যায়, গত ১ সেপ্টেম্বর ২০২৬ প্রতিবেশীদের মধ্যে ঝগড়ার ঘটনার পর প্রতিপক্ষকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে সাইফুল ও আনারুল নামে দুই ব্যক্তি রাস্তার চলাচল বন্ধ করে দেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা এলেম হোসেন গত ৬ সেপ্টেম্বর ২০২৬ কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগের কয়েকদিন পরও রাস্তার প্রতিবন্ধকতা অপসারণে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি দাবি করেছেন।

এলাকাবাসীর ভাষ্য, সরকারি অর্থায়নে নির্মিত একটি জনসাধারণের রাস্তা দীর্ঘদিন বন্ধ থাকায় শিক্ষার্থী, কর্মজীবী মানুষসহ সাধারণ পথচারীরা প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন। তারা দ্রুত রাস্তার প্রতিবন্ধকতা অপসারণ এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের প্রত্যাশা, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জনস্বার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Spotify Review 2026

১

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

২

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৩

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৪

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৫

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৬

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৭

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৮

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

৯

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১০

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১১

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১২

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৩

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৪

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৫

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৬

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৭

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৮

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

১৯

ফুলবাড়ীতে ডিবির অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

২০