মামুন মিঞা, নগরকান্দা {ফরিদপুর} প্রতিনিধি
২৯ জুলাই ২০২৬, ৫:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে ৮৭ হাজার হেক্টরে পাটের আবাদ, উৎপাদনের লক্ষ্যমাত্রা ২ লাখ মেট্রিক টন

সোনালী আঁশের জেলা ফরিদপুরে চলতি মৌসুমে পাটের আবাদ ও উৎপাদনে আশাব্যঞ্জক চিত্র দেখা গেছে। অনুকূল আবহাওয়া, সময়মতো বীজ বপন এবং কৃষকদের নিবিড় পরিচর্যার কারণে এবার গত বছরের তুলনায় পাটের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে আশা করছে জেলা কৃষি বিভাগ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার ৯টি উপজলাসহ বিভিন্ন এলাকায় মোট ৮৭ হাজার ৩২৮ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এসব জমি থেকে প্রায় ২ লাখ মেট্রিক টন পাট উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যা বিগত বছরের তুলনায় বেশি।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, আবহাওয়া অনুকূলে থাকা, সময়মতো চাষাবাদ, উন্নত জাতের বীজ ব্যবহার এবং মাঠপর্যায়ে কৃষকদের নিয়মিত কারিগরি পরামর্শ প্রদানের ফলে এবার পাটের ফলন সন্তোষজনক হয়েছে। পাশাপাশি রোগবালাই দমনে আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ করায় সোনালী আঁশের উৎপাদন আরও ভালো হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

জেলার বিভিন্ন এলাকার পাটাচাষিরা জানান, এবার পাটের গাছের বৃদ্ধি ও ফলন বেশ ভালো হয়েছে। তবে সার, কীটনাশক ও জনমজুরির দাম বাড়ায় উৎপাদন ব্যয় বেড়ে গেছে। তাই বাজারে পাটের সঠিক ও ন্যায্যমূল্য নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন তারা। কৃষকদের মতে, বাজারে লাভজনক মূল্য পাওয়া গেলে আগামী মৌসুমে এ অঞ্চলে পাটের আবাদ আরও বহুগুণ সম্প্রসারণ করা সম্ভব হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ শাহাদুজ্জামান বলেন, “পাটের উৎপাদন ও মানোন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং মাঠপর্যায়ে সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে। পাটের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে কৃষকদের আগ্রহ আরও বাড়বে, যা জেলার কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০