মিরসরাইয়ে যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রনি গ্রেপ্তার
মোহাং সালাহ উদ্দিন মিরসরাই প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাই উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রবিউল হোসেন রনি (Robiul Hossain Roni)কে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানা গেছে।
রবিউল হোসেন রনি মিরসরাই উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার গ্রেপ্তারের বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে কী অভিযোগে বা কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।