প্রান্ত বসু, জবি প্রতিনিধি | কালান্তর নিউজ
৫ অক্টোবর ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি ইউট্যাবের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। আজ সোমবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বিবিএ ভবনের শিক্ষক লাউঞ্জে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় শিক্ষকতার মানোন্নয়ন, পেশাগত অধিকার, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অন্যান্য ক্যাডার সার্ভিসের মতো সমপরিমাণ সুযোগ-সুবিধা ও মর্যাদা প্রদানের জোর দাবি জানানো হয়।

ইউট্যাব জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. নাসির আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনটির সহ-সভাপতি অধ্যাপক মো. আজম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মো. নাঈম আক্তার সিদ্দিকী।

বক্তারা বলেন, মেধা তালিকার শীর্ষে থাকা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দিলেও অন্যান্য ক্যাডার সার্ভিসের তুলনায় সুযোগ-সুবিধার বৈষম্যের শিকার হন। শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো ও সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিত না করা গেলে মেধাবীরা এ পেশায় আগ্রহ হারিয়ে ফেলবে। একই সাথে জবি শিক্ষক-শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ স্বাস্থ্য বীমা ও উন্নত চিকিৎসা সেবা চালুর তাগিদ দেওয়া হয়।

আলোচনা সভা শেষে ইউট্যাব নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে গিয়ে শিক্ষকগণকে ফুল ও মিষ্টি উপহার দিয়ে বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা জানান।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Spotify Review 2026

১

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

২

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৩

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৪

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৫

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৬

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৭

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৮

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

৯

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১০

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১১

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১২

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৩

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৪

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৫

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৬

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৭

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৮

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

১৯

ফুলবাড়ীতে ডিবির অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

২০