কালান্তর নিউজ ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বোরকা পরে নারীর ছদ্মবেশে জবিতে প্রবেশ: ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে আটক করল শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ফটক দিয়ে বোরকা পরে নারীর ছদ্মবেশে প্রবেশ করার সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) সকালে ক্যাম্পাস প্রাঙ্গণে এ আটকের ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তির কাছ থেকে একটি আবাসিক হোটেলের কার্ড উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা।

আটকের পর শিক্ষার্থীরা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজের পরিচয় ও ক্যাম্পাসে প্রবেশের উদ্দেশ্যে বারবার অসঙ্গতিপূর্ণ ও ভিন্ন তথ্য দেন। তিনি দাবি করেন, তিনি আনসার সদস্য এবং যাত্রাবাড়ী থানার এক উপপরিদর্শকের (এসআই) অধীনে সোর্স হিসেবে কাজ করেন। গেন্ডারিয়া ও ভিক্টোরিয়া পার্ক এলাকার মাদকসেবী ও ইভটিজারদের শনাক্ত করতে ছদ্মবেশ ধারণ করেছেন বলে তিনি দাবি করেন।

তবে বোরকা পরার কারণ সম্পর্কে পুনরায় প্রশ্ন করা হলে তিনি জানান, শিক্ষার্থীরা তাকে বিরক্ত করায় তিনি এভাবে এসেছেন। একপর্যায়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করতে গেলে তিনি যাত্রাবাড়ী থানার ওসিকে ফোন করার অনুরোধ জানান এবং স্থানীয় এক নেতার অনুসারী বলে পরিচয় দেন। তবে তাঁর এসব দাবির সততা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরবর্তীতে প্রক্টর অফিসের সহায়তায় তাঁকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিশ্ববিদ্যালয়ের মতো সংবেদনশীল জায়গায় এমন ছদ্মবেশে প্রবেশের ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মনে তীব্র নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে। তিনি কী উদ্দেশ্যে ক্যাম্পাসে ঢুকেছিলেন এবং তাঁর সাথে থাকা হোটেলের কার্ডের রহস্য কী—তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে স্পষ্ট করার দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০