কালান্তর নিউজ ডেস্ক
২৫ মে ২০২৬, ২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ফ্যাসিস্টদের দোসর, অনতিবিলম্বে অপসারণ চাই: মিয়া গোলাম পরওয়ার

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নতুন চেয়ারম্যান নিয়োগ এবং ব্যাংকটির ওপর ‘অযাচিত হস্তক্ষেপের’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইসলামী ব্যাংকে যাকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্টদের চিহ্নিত দোসর। তাঁর মতো একজন ব্যক্তিকে এমন গুরুত্বপূর্ণ পদে বসানো ‘খাল কেটে কুমির আনা’র শামিল।

আজ সোমবার (২৫ মে) সকালে দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক জরুরি বিবৃতিতে তিনি এসব কথা বলেন এবং অনতিবিলম্বে নতুন চেয়ারম্যানের অপসারণ দাবি করেন।

ব্যাংক খাতকে ঝুঁকিতে ফেলার অভিযোগ:

বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, সরকার একের পর এক হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করে দেশের ব্যাংকব্যবস্থা তথা সামগ্রিক আর্থিক খাতকে চরম ঝুঁকির মধ্যে নিক্ষেপ করছে। গতকাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) পদত্যাগে বাধ্য করা হয়েছে। জনগণের আস্থায় যাতে ফাটল ধরে, সেই লক্ষ্যেই চেয়ারম্যানকেও পদচ্যুত করা হয়েছে। এহেন পরিস্থিতিতে ব্যাংকের কোটি কোটি গ্রাহক এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।”

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, “ব্যাংক খাতের আড়াই লাখ কোটি টাকা লুটপাটকারীদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নিয়ে, বরং তাদেরকে ধরাছোঁয়ার বাইরে রেখে লুণ্ঠনের পথ প্রশস্ত করার জন্যই ২৪-এর গণঅভ্যুত্থানের পরে পদচ্যুত বাংলাদেশ ব্যাংকের একজন সাবেক ডেপুটি গভর্নরকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সরকার ও বাংলাদেশ ব্যাংকের এহেন পদক্ষেপের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

গভর্নরের অপসারণ ও বোর্ড পুনর্গঠনের দাবি:

দেশের আর্থিক খাতে দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনার তাগিদ দিয়ে জামায়াত নেতা বিবৃতিতে আরও বলেন, “দেশের অর্থনীতি রক্ষা করতে হলে অবিলম্বে বাংলাদেশ ব্যাংকের অযোগ্য ও দলদাস গভর্নরকে অপসারণ করতে হবে। একই সঙ্গে বিগত দিনে লুণ্ঠনকৃত সব অর্থ ফেরত আনা এবং কোনো একজন যোগ্য ও সৎ লোককে চেয়ারম্যান করে দক্ষ, মেধাবী, সৎ এবং ইসলামী ব্যাংকিংয়ে অভিজ্ঞতাসম্পন্ন লোকদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পরিচালনা বোর্ডকে নতুন করে পুনর্গঠন করতে হবে। অন্যথায় উদ্ভূত যেকোনো পরিস্থিতির দায় বর্তমান সরকারকেই বহন করতে হবে।”

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০