আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার ও কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পদ্মা সেতু উত্তর থানা শাখার উদ্যোগে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সকাল সাড়ে ৬টায় চন্দ্রের বাড়িস্থ থানা কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পদ্মা সেতু উত্তর থানা জামায়াতের আমীর মুফতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি আব্দুর রাহিমের পরিচালনায় সভায় থানা এলাকার তিনটি ইউনিয়নের দায়িত্বশীল নেতারা অংশ নেন। মেদিনী মণ্ডল ইউনিয়ন থেকে মো. নুরু his, আমজাদ হাওলাদার ও মো. রাকিব হোসেন; কুমারভোগ ইউনিয়ন থেকে জাহিদ শিকদার ও মো. বজলুর রহমান বাবু শিকদার এবং হলদিয়া ইউনিয়ন থেকে মো. আকিজুল ইসলাম ও মো. চঞ্চলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বৈঠকে বিগত নির্বাচনের বিভিন্ন দিক পর্যালোচনা, নির্বাচনী অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ।
সভা শেষে দেশ, জাতি ও দলের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।