লোকমান হোসেন, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
২৩ জুলাই ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জৈন্তাপুরে ৬ বারের এমপি পেয়েও বেহাল সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ

সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের ৮নং ভিত্রিখেল ও ৯নং উত্তর বিড়াখাই গ্রামের একমাত্র চলাচলের রাস্তাটি দীর্ঘদিন ধরে চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে। কাদামাটি ও খানাখন্দে ভরা এই রাস্তাটি এখন দুই গ্রামের হাজারো মানুষের জন্য রীতিমতো মরণফাঁদে পরিণত হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিদিন এই সড়ক দিয়ে দুই গ্রামের প্রায় ৩ থেকে ৪ হাজার মানুষ যাতায়াত করেন। বর্ষা মৌসুমে কাদা পেরিয়ে স্কুল, কলেজ ও মাদ্রাসায় যেতে মারাত্মক দুর্ভোগে পড়ছে শিক্ষার্থীরা। সবচেয়ে বেশি বিপদে পড়ছেন জরুরি চিকিৎসার প্রয়োজনে হাসপাতালে নেওয়া গর্ভবতী নারী ও বয়োবৃদ্ধরা।

ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, বিগত সরকারের আমলে এই অঞ্চল থেকে টানা ৬ বার সংসদ সদস্য ও মন্ত্রী নির্বাচিত হলেও এই দুই গ্রামের ভাগ্যের কোনো উন্নয়ন হয়নি। জনপ্রতিনিধিদের দীর্ঘদিনের উদাসীনতা ও অবহেলার কারণেই আজ তাদেরকে এমন অবর্ণনীয় খেসারত দিতে হচ্ছে। বর্তমান ইউনিয়ন পরিষদ সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও দুর্ভোগ নিরসনে মেলেনি ইতিবাচক আশ্বাস।

অবশেষে দীর্ঘদিনের বঞ্চনা শেষে সড়কটি পাকাকরণে আশার আলো দেখছেন স্থানীয়রা। সিলেট-৪ আসনের বর্তমান সংসদ সদস্য ও সরকারের মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত এই গুরুত্বপূর্ণ রাস্তাটি পাকাকরণের জন্য জোর আকুতি জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের অভাবে বেহাল দৌলতপুর-সাহাপুর সড়ক, ভোগান্তিতে হাজারো মানুষ

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল কর্মী নিহত

দুর্গাপুরে সাংবাদিকদের পিআইবির ৩ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

ইউপি চেয়ারম্যানের ভিডিও ভাইরাল: তদন্তে ধীরগতিতে ক্ষোভ

জৈন্তাপুরে ৬ বারের এমপি পেয়েও বেহাল সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ

ইউপি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতায় হাইকোর্টের রুল: সংবিধানের আলোকে চূড়ান্ত রায়ের অপেক্ষায় কাজী সাইমুম

ইউকে আন্তর্জাতিক স্কাউট জাম্বুরীতে যোগ দিতে লন্ডন গেলেন মিরসরাইয়ের নাফিজ

পাবনার সাঁথিয়ায় পুকুরের পানিতে ডুবে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

রাজশাহীতে ভুয়া কবিরাজের প্রতারণার সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ

ফতুল্লায় ১৫১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

পুরানগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ সাফল্য

১১

পত্নীতলায় ৬৫ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বিরলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের উপবৃত্তি ও উপহার বিতরণ

১৩

দিনাজপুরে ৭ অসুস্থ পুলিশ সদস্যকে আর্থিক অনুদান প্রদান

১৪

শিবগঞ্জে অনিয়মের দায়ে পাঁচ ওষুধের দোকানকে জরিমানা

১৫

দিনাজপুরে ভুয়া বিসিএস ক্যাডার অফিসার আটক

১৬

‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা ও পথসভার আয়োজন; সংবাদ সম্মেলনে জানাল জেলা এনসিপি

১৭

পার্বতীপুরে বৃক্ষরোপণ ঘিরে উত্তেজনা, মুখোমুখি কৃষক ও বন বিভাগ

১৮

আমি: মুন্নি খাতুনের বিশেষ আত্মানুভূতির কবিতা

১৯

শ্যামনগরে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে লিডার্সের অবহিতকরণ সভা

২০