দেশের অন্যতম বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক হাসপাতালে কাজের সুযোগ তৈরি হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের ‘ওটি বয়’ (OT Boy) পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ৩ আগস্ট থেকে শুরু হওয়া এ আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘ওটি বয়’ পদে আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পদটিতে আবেদন করার জন্য পূর্ব অভিজ্ঞতার কোনো বাধ্যবাধকতা নেই; তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। শুধু পুরুষ প্রার্থীরাই এই পদে আবেদন করার সুযোগ পাবেন। আবেদনের জন্য সর্বোচ্চ বয়সসীমা নির্ধারিত করা হয়েছে ৩২ বছর।
নির্বাচিত কর্মীরা ঢাকা ও চট্টগ্রাম কর্মস্থলের জন্য সর্বসাকুল্যে ১৭,০০০ টাকা এবং রাজশাহী, খুলনা ও বরিশাল অঞ্চলের জন্য ১৫,৫০০ টাকা মাসিক বেতন পাবেন। এর পাশাপাশি ইসলামী ব্যাংক হাসপাতালের অভ্যন্তরীণ নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
একনজরে নিয়োগ বিজ্ঞপ্তি:
প্রতিষ্ঠানের নাম: ইসলামী ব্যাংক হাসপাতাল
পদের নাম: ওটি বয়
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: বরিশাল, চট্টগ্রাম (আগ্রাবাদ), ঢাকা, খুলনা ও রাজশাহী
আবেদনের শেষ তারিখ: ২০ আগস্ট ২০২৬
আগ্রহী যোগ্য প্রার্থীদের ২০ আগস্টের মধ্যে অনলাইনে ইসলামী ব্যাংক হাসপাতালের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।