বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) অধীনস্থ ১২টি প্রতিষ্ঠানে জনবল নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোতে ১৯টি ক্যাটাগরিতে মোট ৭৪৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগামী ১৮ অক্টোবর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) ও এর আওতাধীন ১২টি কোম্পানি
মোট পদসংখ্যা: ৭৪৫টি (১৯টি ক্যাটাগরি)
চাকরির ধরন: সরকারি (স্থায়ী)
আবেদনের বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর (নারী ও পুরুষ উভয়ের জন্য)
বেতন স্কেল:
৯ম গ্রেড: ৪৪,০০০ – ১,০৫,৯০০ টাকা
১০ম গ্রেড: ৩২,০০০ – ৭৭,৩০০ টাকা
আবেদন ফি: সাধারণ প্রার্থীদের জন্য ২২৩ টাকা এবং অনগ্রসর প্রার্থীদের জন্য ৫৬ টাকা
আবেদন শুরুর সময়: ১৮ অক্টোবর ২০২৬, সকাল ১০:০০ টা
আবেদনের শেষ সময়: ১৭ নভেম্বর ২০২৬, বিকেল ৫:০০ টা
আবেদন পদ্ধতি: পেট্রোবাংলার নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।