কালান্তর নিউজ ডেস্ক
৩ সেপ্টেম্বর ২০২৬, ১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানে মার্কিন হামলায় নিহত ১৮, আহত ১৪২: তথ্য দিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়

ইরানের অভ্যন্তরে গত কয়েক দিনে চালানো মার্কিন বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কারমানপুর এই তথ্য নিশ্চিত করেছেন। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর প্রকাশ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় কারমানপুর জানান, গত ৩০ আগস্ট সন্ধ্যা থেকে ২ সেপ্টেম্বর সন্ধ্যার মধ্যে মার্কিন বাহিনী এই বিমান হামলা চালায়। আহতদের মধ্যে ৬১ জন নারী এবং ১৮ বছরের কম বয়সী ৪৪ জন শিশু রয়েছে। এছাড়া নিহতদের মধ্যেও দুই নারী ও একটি শিশু রয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

লারাক দ্বীপে মার্কিন হামলার মাধ্যমে দুই দেশের মধ্যে নতুন করে এ সামরিক উত্তেজনা শুরু হয়, যা গত প্রায় এক মাসের যুদ্ধবিরতির মতো পরিস্থিতিকে বিনষ্ট করেছে। ওয়াশিংটনের দাবি, সমুদ্রে মাইন বহনে সক্ষম রকেট মোতায়েনের প্রস্তুতি দেখতে পেয়ে তারা ইরানের দুটি রকেট উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালায়।

এর জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বাহরাইন ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে একাধিক হামলা চালায়। পরবর্তী সময়ে মঙ্গলবার রাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের অভ্যন্তরে আইআরজিসির বিভিন্ন অবস্থান লক্ষ্য করে নতুন করে বড় ধরনের বিমান হামলা শুরু করে।

উল্লেখ্য, গত ১৮ জুন ২০২৬ সালে হরমুজ প্রণালি খুলে দেওয়া ও সংঘাত বন্ধে হওয়া সমঝোতা স্মারক ভেঙে পড়ার পর নতুন করে এই সংঘাত চরম রূপ নেয়। (সূত্র: আনাদোলু এজেন্সি)

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০