রবিউল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
২১ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিমন্ত্রী ভিপি নুরের বিরুদ্ধে অনুসন্ধানী ভিডিও সাংবাদিক ইলিয়াসের: নিরপেক্ষ তদন্তের দাবি

ডাকসুর সাবেক ভিপি ও বর্তমান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ এনে একটি অনুসন্ধানী ভিডিও প্রকাশ করেছেন সাংবাদিক ইলিয়াস। সম্প্রতি প্রকাশিত এই ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে।

ভিডিও প্রতিবেদনে একাধিক বিষয় তুলে ধরা হয়। সাংবাদিক ইলিয়াস দাবি করেন, প্রতিমন্ত্রী নুর পদে আসার পর গত ছয় মাসে বিভিন্ন দুর্নীতি, স্বজনপ্রীতি, টেন্ডারবাজি ও চাঁদাবাজির মতো ঘটনায় জড়িয়ে পড়েছেন। একই সাথে মানবপাচার, মাদক ব্যবসা ও “মামলা বাণিজ্য”-এর মতো গুরুতর অভিযোগের কথা ভিডিওতে উল্লেখ করা হয়। এছাড়া গণঅধিকার পরিষদের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে তাঁর ব্যক্তিগত জীবন কেন্দ্রিক একটি বিশেষ সম্পর্কের কথাও দাবি করেন ওই সাংবাদিক।

ভিডিওতে বলা হয়, দুর্নীতি নিয়ে বর্তমান সরকারের ওপর যখন আন্তর্জাতিক ও দেশীয় চাপ রয়েছে, তখন একজন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের একাধিক অভিযোগ সরকারের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করতে পারে। তাই সার্বিক বিষয়াদি বিবেচনায় নিয়ে সরকারের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়।

তবে এই প্রতিবেদন প্রকাশের পর থেকে এখন পর্যন্ত প্রতিমন্ত্রী নুরুল হক নুর বা তাঁর দপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক বক্তব্য বা ব্যাখ্যা পাওয়া যায়নি। একই সাথে কোনো আদালত বা সরকারি তদন্ত সংস্থা এখন পর্যন্ত এসব দাবির সত্যতা নিশ্চিত করেনি কিংবা আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

ভিডিওটি প্রকাশের পর নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশ ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত দাবি করছেন, অন্যদিকে অনেকেই প্রমাণ ছাড়া কেবল একতরফা অনুসন্ধানী ভিডিওর ভিত্তিতে চূড়ান্ত মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন। আইনি ও সাংবাদিকতার নীতি অনুযায়ী, অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে দোষী হিসেবে গণ্য করা যায় না। জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত নিশ্চিতের দাবি উঠেছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০