কালান্তর নিউজ ডেস্ক
২ অক্টোবর ২০২৬, ৩:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মায়ের ইসালে সওয়াবে অক্টোবরজুড়ে বিনামূল্যে চিকিৎসা দেবেন ডা. ইকবাল

মায়ের ইসালে সওয়াবের উদ্দেশ্যে মানবিক উদ্যোগ নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের চিকিৎসক ডা. মো. ইকবাল হোসেন নিজামী। অর্থের অভাবে যেন কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যকে সামনে রেখে অক্টোবর মাসজুড়ে মিরসরাইয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

ডক্টরস পয়েন্ট অ্যান্ড ডায়াবেটিস কেয়ারের সহযোগিতায় মাসব্যাপী এ কার্যক্রম পরিচালিত হবে। বিশেষ করে ডেঙ্গুর সময়ে জ্বর, শরীর ব্যথা, মেডিসিন, ডায়াবেটিস ও গ্যাস্ট্রো-লিভারজনিত বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীরা এ সেবা নিতে পারবেন।

জানা গেছে, প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা এবং শুক্রবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত রোগী দেখবেন ডা. ইকবাল। মিরসরাই থানা কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় ডক্টরস পয়েন্ট অ্যান্ড ডায়াবেটিস কেয়ার থেকে এ সেবা দেওয়া হবে।

ডা. মো. ইকবাল হোসেন নিজামী বলেন, “চলতি বছরের ২৫ মার্চ বার্ধক্যজনিত কারণে আমার আম্মা আমেনা বেগম মারা যান। তাঁর ইসালে সওয়াবের উদ্দেশ্যে আগামী এক মাস এই কার্যক্রম চলবে। ইনশাআল্লাহ, মিরসরাইয়ের অসহায় ও দরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “বিশেষ করে ডেঙ্গু ও অন্যান্য অসুস্থতায় অর্থের অভাবে যারা চিকিৎসা নিতে পারছেন না, তারা এ সেবা গ্রহণ করতে পারবেন। মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা আমি সবসময়ই করে আসছি।”

ডা. ইকবাল জানান, ২০১৮ সাল থেকে তিনি চিকিৎসাসেবা দিয়ে আসছেন। করোনাকালীন সময়ে মিরসরাইয়ের দুর্গাপুর বাজার ও হাদিফকির হাট বাজারে চেম্বারে রোগী দেখার পাশাপাশি অনলাইনে প্রবাসীদের চিকিৎসাসেবা দিয়েছেন। প্রয়োজন অনুযায়ী রোগীদের বাড়িতেও গিয়ে চিকিৎসাসেবা দিয়েছেন তিনি।

এ ছাড়া ২০২৪ সালের ভয়াবহ বন্যার সময় মিরসরাইয়ের বিভিন্ন এলাকায় প্রায় ১০ থেকে ১৫টি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন ডা. ইকবাল। এসব ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Spotify Review 2026

১

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

২

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৩

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৪

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৫

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৬

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৭

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৮

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

৯

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১০

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১১

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১২

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৩

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৪

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৫

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৬

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৭

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৮

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

১৯

ফুলবাড়ীতে ডিবির অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

২০