রবিউল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১০ টাকার টিকিটে হাজার টাকার পরীক্ষা: খুমেক হাসপাতালে ডায়াগনস্টিক বাণিজ্যের অভিযোগ

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় ও নিম্নবিত্ত রোগীদের সরকারি সেবার পরিবর্তে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ব্যয়বহুল পরীক্ষা করানোর মারাত্মক অভিযোগ উঠেছে।
বহির্বিভাগে মাত্র ১০ টাকার টিকিট কেটে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে ৫ থেকে ৮ হাজার টাকার নানা ধরনের পরীক্ষার তালিকা।
প্রকাশিত একাধিক অভিযোগ সূত্রে জানা যায়, বহির্বিভাগের বেশ কয়েকজন রোগীর প্রেসক্রিপশনে ওষুধের পাশাপাশি বা কোনো কোনো ক্ষেত্রে ওষুধের পরিবর্তে সিবিসি (CBC), পিবিএফ (PBF), ইউরিন পরীক্ষা, ইসিজি (ECG), ইকো ডপলার, ট্রোপোনিন-আই (Troponin-I), আল্ট্রাসনোগ্রাম ও সিরাম ক্রিয়েটিনিনসহ একগুচ্ছ পরীক্ষার নির্দেশনা দেওয়া হচ্ছে।
ভুক্তভোগী রোগীদের দাবি, এসব পরীক্ষা হাসপাতালের নিজস্ব ল্যাবে না করিয়ে নির্দিষ্ট কিছু বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে করানোর পরামর্শও সরাসরি দেওয়া হচ্ছে।
স্থানীয়দের মতে, সরকারি হাসপাতালে প্রয়োজনীয় অনেক পরীক্ষা করার সুযোগ বা সক্ষমতা থাকা সত্ত্বেও রোগীদের কেন বাইরে পাঠানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি এই হাসপাতালে প্রতিদিন প্রচুর রোগী আসা-যাওয়ার সুযোগে অসাধু চক্রের মাধ্যমে গড়ে উঠেছে শক্তিশালী ‘কমিশন বাণিজ্য’।
কিছু অসাধু সদস্য ও প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারের সমঝোতায় এই বাণিজ্য বছরের পর বছর ধরে ‘ওপেন সিক্রেট’ হিসেবে চলে আসছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
এর আগে চলতি বছরের মার্চেও খুমেক হাসপাতালে সরঞ্জাম সংকট ও দালালের দৌরাত্ম্য নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তখন কর্তৃপক্ষ নজরদারির আশ্বাস দিলেও বাস্তবে তার প্রতিফলন মেলেনি বললেই চলে।
সম্প্রতি অতিরিক্ত রোগীর চাপ ও জনবল সংকটের কথা জানানো হলেও, অনিয়ম বন্ধে কঠোর কোনো আইনি পদক্ষেপ দৃশ্যমান হয়নি।
অভিযোগের বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. কাজী মোহাম্মদ আইনুল ইসলাম জানান, বিষয়টি বিস্তারিত তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তবে সচেতন মহলের দাবি—কেবল তদন্তের আশ্বাস বা মৌখিক নির্দেশনায় এই সমস্যার সমাধান সম্ভব নয়। সাধারণ মানুষের শেষ ভরসাস্থল সরকারি হাসপাতালকে সিন্ডিকেট ও দালালমুক্ত করতে, ডিজিটাল প্রেসক্রিপশন অডিট, সিসিটিভি নজরদারি এবং হাসপাতালের ল্যাবের সক্ষমতা প্রকাশ্যে প্রদর্শনের ব্যবস্থা করতে হবে।
১০ টাকার টিকিট কেটে আসা অসহায় রোগীর স্বাস্থ্য ও পকেট রক্ষায় কঠোর জবাবদিহি নিশ্চিত করাই এখন সময়ের দাবি।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জমে উঠেছে শুক্রবারের হলিডে মার্কেট

১

খুলনায় বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

২

আড়ংঘাটায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রবি মল্লিকের প্রচার কার্যক্রম শুরু

৩

বিএনপি টাকা কামানোর মেশিন নয়-নুরুল আমিন এমপি

৪

বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব

৫

মিরপুরে মধ্যরাতে গরীবের ক্লিনিক গুঁড়িয়ে দিলো সন্ত্রাসীরা, নিশ্চুপ ভূমিকা নিয়ে প্রশ্নের মুখে পুলিশ

৬

মিরসরাইয়ে নাসির কেমিক্যালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

৭

ঈশ্বরগঞ্জ পৌরসভায় বিট পুলিশিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত

৮

উন্নয়ন বাধাগ্রস্ত করলে কাউকেই ছাড় নয়: জৈন্তাপুর উপজেলা জাসাস সাধারণ সম্পাদকের হুঁশিয়ারি

৯

মঘাদিয়া শ্রমিক দলের কাউন্সিলে বাবুল মিয়া সভাপতি, সাইদুল ইসলাম রানা যুগ্ম সভাপতি

১০

ঈশ্বরগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১০

১১

ছয় তলা থেকে লাফ দেওয়া ড্যাফোডিল শিক্ষার্থী ইবনাতের আইসিইউতে মৃত্যু

১২

রোবোটিক সার্জারিতে নতুন অধ্যায়, প্রশিক্ষণ সম্পন্ন করলেন গাজী মিজান

১৩

ন্যায্য বাজার বিডি’ সদস্য কার্ড নিয়ে প্রশ্ন, সরকারি অনুমোদনের তথ্য যাচাইয়ের দাবি

১৪

নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

মান্দায় ১১ উপজেলার সাংবাদিকদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

১৭

অনলাইন জুয়া বিরোধী অভিযানে ঈশ্বরগঞ্জে যুবক গ্রেপ্তার

১৮

তোলারাম কলেজের শিক্ষার্থীদের আন্তর্জাতিক সাফল্য, ইতালির রোমে যাচ্ছে ‘স্বাস্থ্য বন্ধু’

১৯

মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি

২০