আনোয়ার হোসেন মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম
৪ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফটিকছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দেড় হাজার রোগী

৩৬০ রোগীকে অস্ত্রোপচারের জন্য বাছাই, ব্যয়ভার বহন করবেন ডা. এস এ ফারুক

চট্টগ্রামের ফটিকছড়িতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা ক্যাম্পে প্রায় দেড় হাজার রোগী সেবা পেয়েছেন। এ সময় অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে এমন ৩৬০ জন রোগীকে বাছাই করা হয়েছে। তাঁদের অস্ত্রোপচারের ব্যয়ভার বহন করবেন ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় থাকা শিশু রোগ বিশেষজ্ঞ ডা. এস এ ফারুক।

রোববার (১ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফটিকছড়ির দাঁতমারা ভুজপুর এলাকার ইউনুছ কনভেনশন হলে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাই ও লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শিশু রোগ বিশেষজ্ঞ ডা. এস এ ফারুক। এতে সৌজন্যে ছিল বারইয়ারহাট পৌরসভার শেফা ইনসান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

ক্যাম্পে প্রায় দেড় হাজার রোগীর চোখ পরীক্ষা ও প্রেসার পরীক্ষা করা হয়। পাশাপাশি এক হাজার ১০০ জনের বেশি রোগীর ডায়াবেটিস পরীক্ষা করা হয়। চক্ষু পরীক্ষা শেষে প্রয়োজন অনুযায়ী রোগীদের মধ্যে পাওয়ারসহ বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। এ ছাড়া প্রায় লক্ষাধিক টাকার ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয় এবং প্রায় এক হাজার রোগীকে শরবত পান করানো হয়।

চিকিৎসকদের পরীক্ষায় অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে এমন ৩৬০ জন রোগীকে পরবর্তী চিকিৎসার জন্য বাছাই করা হয়েছে। ডা. এস এ ফারুকের নিজস্ব অর্থায়নে তাঁদের অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।

ডা. এস এ ফারুক জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে আর্থিক সংকটের কারণে যাঁরা চোখের চিকিৎসা করাতে পারেন না, তাঁদের চিকিৎসার সুযোগ তৈরি করাই এ ক্যাম্পের অন্যতম উদ্দেশ্য।

তিনি আরও জানান, মানুষের পাশে দাঁড়ানো এবং সুবিধাবঞ্চিতদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Comment télécharger l’APK 1xbet et s’inscrire rapidement en toute sécurité】

১

How to Verify Your 1x Bet Download Account – Step‑by‑Step Guide

২

Guide de sécurité pour télécharger 1xbet apk iPhone

৩

1xbet App Download APK Bangladesh – Payment Methods & Fast Withdrawals

৪

ব্যবসায়ী মানিক হত্যা মামলায় বাবা ও দুই ছেলের যাবজ্জীবন

৫

ইবনে সিনার সঙ্গে জবির চুক্তি, চিকিৎসাসেবায় বিশেষ ছাড় পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা

৬

সুন্দরবনে বনদস্যু আতঙ্ক, নিরাপত্তার দাবিতে কয়রায় মানববন্ধন

৭

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ৫০ ধাপ এগোল নোবিপ্রবি, স্থান ৮০১–৮৫০তম ব্যান্ডে

৮

নোবিপ্রবি শিক্ষার্থী রহমত উল্লাহর দুটি কিডনি বিকল, চিকিৎসায় প্রয়োজন ১৫ লাখ টাকা

৯

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার

১০

নড়াইলে এনসিপি ছাড়লেন জেলা যুগ্ম সদস্য সচিব লাকি হোসাইন

১১

শ্রমিক হত্যার প্রতিবাদে গায়েবানা জানাজা করতে গিয়ে পুলিশের হামলা, এনসিপি ও শ্রমিক শক্তির ২০+ নেতাকর্মী আহত

১২

শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, সিদ্ধান্তে বিলম্ব হলে বাড়বে ক্ষতি: জামায়াত আমির।

১৩

মাগুরায় স্বর্ণ ডাকাতি ও সাকের হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ১৩

১৪

আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

১৫

ভুলে গেলে চলবে না ৩৬ জুলাই! লেখকঃ মোহাম্মদ জিয়াউর রহমান

১৬

লোহাগড়ায় এনসিপির সদস্য সচিবের পদত্যাগ

১৭

চোখে আলো নেই, স্বপ্নে নেই অন্ধকার; দুই পরীক্ষায় গোল্ডেন ইমন

১৮

কুমিল্লায় নিখোঁজ ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৯

ফটিকছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দেড় হাজার রোগী

২০