কালান্তর নিউজ ডেস্ক
৪ নভেম্বর ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ৫০ ধাপ এগোল নোবিপ্রবি, স্থান ৮০১–৮৫০তম ব্যান্ডে

কোয়াকোয়ারেলি সাইমন্ডস (কিউএস) প্রকাশিত ‘এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭’-এ ৫০ ধাপ এগিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। এবারের তালিকায় বিশ্ববিদ্যালয়টি ৮০১–৮৫০তম ব্যান্ডে জায়গা করে নিয়েছে। গত বছর প্রতিষ্ঠানটির অবস্থান ছিল ৮৫১–৯০০তম ব্যান্ডে।

গত মঙ্গলবার প্রকাশিত এ র‍্যাঙ্কিংয়ে এশিয়ার ২৬টি দেশের ১ হাজার ৭২০টিরও বেশি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এতে বাংলাদেশের ৫২টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে ২৬তম অবস্থানে রয়েছে নোবিপ্রবি। দক্ষিণ এশিয়ায় বিশ্ববিদ্যালয়টির অবস্থান ২৪৭তম এবং দেশের বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পঞ্চম। দেশীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

কিউএসের পারফরম্যান্স সূচক বিশ্লেষণে দেখা যায়, গবেষণা ও উদ্ভাবন খাতের অগ্রগতি নোবিপ্রবির র‍্যাঙ্কিং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

‘প্রতি গবেষণাপত্রে উদ্ধৃতি’ (Citations per Paper) সূচকে ১০০-এর মধ্যে ৮৪.৫ নম্বর পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। এ সূচকে এশিয়ায় তাদের অবস্থান ১৭৫তম। অন্যদিকে, ‘আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক’ সূচকে ৭৩.২ নম্বর পেয়ে এশিয়ায় ৩৭৬তম স্থান অর্জন করেছে।

তবে শিক্ষকপ্রতি গবেষণাপত্র, পিএইচডিধারী শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, একাডেমিক সুনাম, নিয়োগকর্তাদের মূল্যায়ন, আন্তর্জাতিক শিক্ষার্থী ও শিক্ষক এবং শিক্ষার্থী বিনিময়সহ কয়েকটি সূচকে আরও উন্নতির সুযোগ রয়েছে।

এ অর্জনে সন্তোষ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং অ্যান্ড স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট সেলের অতিরিক্ত পরিচালক ও ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাহাদ হোসেন বলেন, “আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ের প্রতিযোগিতায় স্থায়ীভাবে টিকে থাকতে হলে আমাদের যুগোপযোগী ও উদ্ভাবনী পদক্ষেপ বাড়াতে হবে।

একই সঙ্গে র‍্যাঙ্কিং সেলকে আরও গতিশীল করে একাডেমিক সুনাম বৃদ্ধি এবং আন্তর্জাতিক নেটওয়ার্ক বাড়ানোর মাধ্যমে বিদেশি শিক্ষার্থী ও শিক্ষকদের আকর্ষণ করতে হবে। এই ৫০ ধাপের অগ্রগতি আমাদের জন্য দারুণ এক অনুপ্রেরণা।”

নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “বৈশ্বিক এই সাফল্য পুরো নোবিপ্রবি পরিবারের সম্মিলিত শ্রম ও সাধনার ফসল। শিক্ষার মান উন্নত করা এবং বিশ্বমানের গবেষণাধর্মী পরিবেশ তৈরিতে আমরা সবসময় বদ্ধপরিকর। ভবিষ্যতের র‍্যাঙ্কিংয়ে আরও উঁচুতে পৌঁছাতে এই অর্জন আমাদের দারুণভাবে উৎসাহিত করবে।”

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Comment télécharger l’APK 1xbet et s’inscrire rapidement en toute sécurité】

১

How to Verify Your 1x Bet Download Account – Step‑by‑Step Guide

২

Guide de sécurité pour télécharger 1xbet apk iPhone

৩

1xbet App Download APK Bangladesh – Payment Methods & Fast Withdrawals

৪

ব্যবসায়ী মানিক হত্যা মামলায় বাবা ও দুই ছেলের যাবজ্জীবন

৫

ইবনে সিনার সঙ্গে জবির চুক্তি, চিকিৎসাসেবায় বিশেষ ছাড় পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা

৬

সুন্দরবনে বনদস্যু আতঙ্ক, নিরাপত্তার দাবিতে কয়রায় মানববন্ধন

৭

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ৫০ ধাপ এগোল নোবিপ্রবি, স্থান ৮০১–৮৫০তম ব্যান্ডে

৮

নোবিপ্রবি শিক্ষার্থী রহমত উল্লাহর দুটি কিডনি বিকল, চিকিৎসায় প্রয়োজন ১৫ লাখ টাকা

৯

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার

১০

নড়াইলে এনসিপি ছাড়লেন জেলা যুগ্ম সদস্য সচিব লাকি হোসাইন

১১

শ্রমিক হত্যার প্রতিবাদে গায়েবানা জানাজা করতে গিয়ে পুলিশের হামলা, এনসিপি ও শ্রমিক শক্তির ২০+ নেতাকর্মী আহত

১২

শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, সিদ্ধান্তে বিলম্ব হলে বাড়বে ক্ষতি: জামায়াত আমির।

১৩

মাগুরায় স্বর্ণ ডাকাতি ও সাকের হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ১৩

১৪

আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

১৫

ভুলে গেলে চলবে না ৩৬ জুলাই! লেখকঃ মোহাম্মদ জিয়াউর রহমান

১৬

লোহাগড়ায় এনসিপির সদস্য সচিবের পদত্যাগ

১৭

চোখে আলো নেই, স্বপ্নে নেই অন্ধকার; দুই পরীক্ষায় গোল্ডেন ইমন

১৮

কুমিল্লায় নিখোঁজ ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৯

ফটিকছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দেড় হাজার রোগী

২০