সুমন আহমেদ বুড়িচং প্রতিনিধি কুমিল্লা
৪ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় নিখোঁজ ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় ইস্টার্ন মেডিকেল কলেজ সংলগ্ন একটি জলাশয় থেকে আদনান আলতাফ (২৮) নামে এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজ হওয়ার দুই দিন পর বুধবার (৪ নভেম্বর) সকালে কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ গজ দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আদনান আলতাফ ভারতের জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার বুনপাড়া (দাঙ্গালপাড়া) এলাকার আলতাফ হোসাইন রাথারের ছেলে। তিনি কাবিলাস্থ ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।

কলেজ প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (২ নভেম্বর) রাতে আদনান কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে পাশের একটি ভারতীয় খাবারের হোটেলে যান। রাত ১২টা ৫ মিনিটের পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের পক্ষ থেকে তার সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম জানান, আদনান কিছুটা মানসিক স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন এবং মাদক গ্রহণের প্রবণতাও ছিল বলে তাদের জানা ছিল। তার নিরাপত্তার কথা বিবেচনা করে পরিবারের সম্মতিতে মায়ের সঙ্গে তাকে ক্যাম্পাসে রাখার ব্যবস্থা করা হয়েছিল। নিখোঁজ হওয়ার পর থেকেই পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে তার সন্ধানে তল্লাশি চালায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, নিখোঁজের খবর পাওয়ার পর থেকেই পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কাবিলা এলাকার জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Comment télécharger l’APK 1xbet et s’inscrire rapidement en toute sécurité】

১

How to Verify Your 1x Bet Download Account – Step‑by‑Step Guide

২

Guide de sécurité pour télécharger 1xbet apk iPhone

৩

1xbet App Download APK Bangladesh – Payment Methods & Fast Withdrawals

৪

ব্যবসায়ী মানিক হত্যা মামলায় বাবা ও দুই ছেলের যাবজ্জীবন

৫

ইবনে সিনার সঙ্গে জবির চুক্তি, চিকিৎসাসেবায় বিশেষ ছাড় পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা

৬

সুন্দরবনে বনদস্যু আতঙ্ক, নিরাপত্তার দাবিতে কয়রায় মানববন্ধন

৭

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ৫০ ধাপ এগোল নোবিপ্রবি, স্থান ৮০১–৮৫০তম ব্যান্ডে

৮

নোবিপ্রবি শিক্ষার্থী রহমত উল্লাহর দুটি কিডনি বিকল, চিকিৎসায় প্রয়োজন ১৫ লাখ টাকা

৯

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার

১০

নড়াইলে এনসিপি ছাড়লেন জেলা যুগ্ম সদস্য সচিব লাকি হোসাইন

১১

শ্রমিক হত্যার প্রতিবাদে গায়েবানা জানাজা করতে গিয়ে পুলিশের হামলা, এনসিপি ও শ্রমিক শক্তির ২০+ নেতাকর্মী আহত

১২

শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, সিদ্ধান্তে বিলম্ব হলে বাড়বে ক্ষতি: জামায়াত আমির।

১৩

মাগুরায় স্বর্ণ ডাকাতি ও সাকের হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ১৩

১৪

আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

১৫

ভুলে গেলে চলবে না ৩৬ জুলাই! লেখকঃ মোহাম্মদ জিয়াউর রহমান

১৬

লোহাগড়ায় এনসিপির সদস্য সচিবের পদত্যাগ

১৭

চোখে আলো নেই, স্বপ্নে নেই অন্ধকার; দুই পরীক্ষায় গোল্ডেন ইমন

১৮

কুমিল্লায় নিখোঁজ ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৯

ফটিকছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দেড় হাজার রোগী

২০