কালান্তর নিউজ ডেস্ক
৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কৃমির সমস্যা দূর করতে কত দিন পরপর ওষুধ খাবেন? জানুন বিশেষজ্ঞদের মতামত

অস্বাস্থ্যকর জীবনযাপন, দূষিত পানি ও আণুবীক্ষণিক ডিম বা লার্ভার মাধ্যমে মানবদেহে প্রবেশ করে কৃমি। নীরব পরজীবী হিসেবে অন্ত্রে বাস করে এগুলো শরীর থেকে পুষ্টি উপাদান শোষণের মাধ্যমে রক্তশূন্যতা, অপুষ্টি, হজমের গোলযোগ ও অনাক্রম্যতা (ইমিউনিটি) কমানোর মতো গুরুতর শারীরিক জটিলতা তৈরি করে।

বিশেষজ্ঞদের মতে, একটি কৃমি মানুষের অন্ত্র থেকে দিনে গড়ে প্রায় ০.২ মিলিলিটার রক্ত শোষন করে। ফলে শিশু ও বয়স্ক উভয়ই স্বাস্থ্যঝুঁকিতে পড়েন। বিশেষ করে মাটির সং্পর্শ ও অপরিষ্কার হাতের কারণে শিশুরা কৃমি সংক্রমণের সবচেয়ে বড় শিকার হয়।

কত দিন পরপর খাবেন কৃমিনাশক ওষুধ?

সাধারণত কৃমির প্রকোপ বেশি এমন অঞ্চলে প্রতি ৬ মাস পর পর পরিবারের সবার এক সাথে কৃমিনাশক ওষুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে স্বাস্থ্যবিধি অনুযায়ী প্রতি ৩ মাস পরপর পরিবারের সবাই একটি করে অ্যালবেনডাজল ট্যাবলেট খেতে পারেন। আর মেবেনডাজল হলে পরপর তিন দিন খেতে হয় এবং প্রয়োজনে সাত দিন পর আরেকটি ডোজ নেওয়া যায়।

শিশুদের ক্ষেত্রে বয়সভিত্তিক সিরাপ খাওয়াতে হবে, তবে ২ বছরের নিচের শিশুদের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়া গর্ভবতী নারী ও দীর্ঘমেয়াদী রোগে আক্রান্তদের ক্ষেত্রে নিজ ইচ্ছায় ওষুধ না খেয়ে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি।

পেট ফাঁপা, অব্যক্ত ক্লান্তি, ক্ষুধা কমে যাওয়া, রক্তাল্পতা কিংবা মলদ্বারে চুলকানির মতো লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত ব্যবস্থা নেওয়া ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। (সূত্র: এনডিটিভি)

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০