রবিউল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনা বিভাগে ডেঙ্গুর ভয়াবহ রূপ: ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৩৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি

খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। তবে এ সময়ে নতুন করে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) খুলনা বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) দপ্তর থেকে প্রকাশিত নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ৭ হাজার ১৪৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে মোট ২১ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ১১২ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৮৫ জন এবং আশঙ্কাজনক অবস্থায় ১৬৫ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর বা রেফার্ড করা হয়েছে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৩৩৪ জনের মধ্যে সরকারি হাসপাতালে ২৮৭ জন এবং বেসরকারি চিকিৎসা কেন্দ্রে ৪৭ জন ভর্তি হয়েছেন।

জেলা ও হাসপাতালভিত্তিক চিত্রে দেখা গেছে, সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন খুলনা জেলায়, যেখানে মোট ১৬৪ জন নতুন ভর্তি হন (সরকারি হাসপাতালে ১১৭ জন, বেসরকারিতে ৪৭ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৫ জন)। এ ছাড়া যশোরের বিভিন্ন হাসপাতালে ৩৭ জন, বাগেরহাটে ১৯ জন, ঝিনাইদহে ১৬ জন, মাগুরায় ১৪ জন, কুষ্টিয়া ও সাতক্ষীরায় ৯ জন করে, সাতক্ষীরা মেডিকেল কলেজে ৬ জন, নড়াইলে ৬ জন, চুয়াডাঙ্গায় ৭ জন এবং মেহেরপুরে ২ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্বাস্থ্য বিভাগ থেকে এডিস মশার কামড় এড়িয়ে চলা এবং মশার বংশবৃদ্ধি রোধে বাসা-বাড়ি পরিচ্ছন্ন রাখার কড়া তাগিদ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Spotify Review 2026

১

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

২

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৩

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৪

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৫

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৬

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৭

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৮

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

৯

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১০

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১১

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১২

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৩

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৪

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৫

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৬

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৭

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৮

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

১৯

ফুলবাড়ীতে ডিবির অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

২০