কালান্তর নিউজ ডেস্ক
৮ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে আত্মগোপনের দুই বছর কীভাবে কাটালেন আওয়ামী লীগ নেতারা: চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

২০২৪ সালের আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে টানা দুই বছর ধরে আত্মগোপনে ও নির্বাসনে রয়েছেন সাবেক সরকারি দল আওয়ামী লীগের শীর্ষ ও মধ্যম সারির বহু নেতা। গত দুই বছরে তাঁদের একটি বড় অংশ ভারতে—বিশেষ করে কলকাতা ও এর আশপাশের এলাকায় ছদ্মবেশে ও নিজেদের পরিচয় গোপন রেখে দিন কাটিয়েছেন। সাম্প্রতিক এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের (বিবিসি বাংলা) অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে তাঁদের নির্বাসিত জীবনের আড়ালে থাকা নানা চাঞ্চল্যকর তথ্য।

কলকাতায় মেস লাইফ ও আর্থিক টানাপোড়েন: প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য ও সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের অন্তত ৭০ জন নেতা অবস্থান করছেন। তাঁদের বড় একটি অংশ কলকাতা ও আশপাশের এলাকায় থাকেন। একই সঙ্গে পুলিশের প্রায় ৪০ জন কর্মকর্তাও সেখানে অবস্থান করছেন। একসময় সাবেক সংসদ সদস্য, দলীয় নেতা, পুলিশ ও সেনা কর্মকর্তাসহ প্রায় ২০০ জনের উপস্থিতি ছিল সেখানে।

বাংলাদেশে আভিজাত্য ও ক্ষমতার কেন্দ্রে থাকা এসব নেতারা ভারতে অত্যন্ত সাধারণ ও সাধারণ মানুষের চোখ এড়িয়ে দিন কাটাচ্ছেন। অনেকেই আত্মীয় ও বন্ধুদের পাঠানো সহায়তায় সংসার চালাচ্ছেন। বিলাসবহুল ব্যক্তিগত গাড়ি ছেড়ে তাঁরা ট্যাক্সি ও গণপরিবহন ব্যবহার করছেন। অনেকেই পরিবার ছাড়া একা কিংবা কয়েকজন মিলে একটি বাসা বা মেস ভাড়া করে কাটাচ্ছেন।

বোরকা পরে আত্মগোপন ও সিম পরিবর্তন: বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যাওয়ার আগের দিনগুলোর অভিজ্ঞতা ছিল আরও ভয়াবহ। অভিনেত্রী ও আওয়ামী লীগঘেঁষা হিসেবে পরিচিত রোকেয়া প্রাচী জানান, অভ্যুত্থানের পর দীর্ঘ দেড় বছর তিনি বাংলাদেশের ভেতরেই ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। পরিচয় লুকাতে তাঁকে বোরকা পরতে হয়েছে এবং এ সময়ে তিনি অন্তত ১২টি ভিন্ন ভিন্ন সিম পরিবর্তন করেছিলেন। অন্যদিকে সাবেক এমপি পঙ্কজ নাথ জানান, বাংলাদেশ ছাড়ার পর সুরক্ষার স্বার্থে তিনি নিজের ফোন বন্ধ রেখে দীর্ঘদিন আত্মীয়দের ফোন ব্যবহার করে যোগাযোগ রক্ষা করেছিলেন।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন জানান, দীর্ঘ সময় দেশে গোপনে থাকার পর বাধ্য হয়ে তিনি দেশ ছাড়েন। বর্তমানে ভারতের অবস্থানরত নেতাদের মূল কাজ হচ্ছে বাংলাদেশের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ রাখা, আইনি সহায়তা দেওয়া এবং ফেসবুক ও হোয়াটসঅ্যাপে প্রচারণা চালানো।

দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে বৈঠক ও দেশে ফেরার প্রস্তুতি: কলকাতার একটি এলাকায় আগে একটি বাণিজ্যিক অফিস ভাড়া নিয়ে আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহার করা হলেও পরে তা বন্ধ করা হয়। তবে গত দুই বছরে দলীয় নেতারা ছোট ছোট দলে ভাগ হয়ে দিল্লিতে গিয়ে দলের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করার পর ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতারাও দেশে ফেরার মানসিক প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাদ্দাম হোসেন জানান, তারা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দেশে ফেরার রোডম্যাপ চূড়ান্ত করে নির্দিষ্ট টাইমিংয়ের জন্য অপেক্ষা করছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০