বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর একটি তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় দিন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পরিচিত এই দিনটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য এবং রাজনৈতিক ইতিহাসের নানা ঘটনাপ্রবাহের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।
ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা আমাদের জাতীয় ঐক্য, দেশপ্রেম এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দেয়। এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, সাবেক রাষ্ট্রপতি ও দূরদর্শী রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তমকে।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। বহুদলীয় গণতন্ত্রের বিকাশ, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, আত্মনির্ভরশীল অর্থনীতি এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনের ভাবনা তাঁকে ইতিহাসে স্বতন্ত্র অবস্থানে অধিষ্ঠিত করেছে। তাঁর দেশপ্রেম, সাহসী নেতৃত্ব ও কর্মমুখী চিন্তাধারা আজও বহু মানুষের কাছে অনুপ্রেরণার উৎস।
একটি রাষ্ট্রের প্রকৃত শক্তি তার জনগণের ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ, স্বাধীন মতপ্রকাশ এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠার মধ্যে নিহিত। তাই ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্যকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও জনগণের প্রত্যাশার বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে।
আজকের প্রজন্মের কাছে ৭ নভেম্বর শুধু একটি ঐতিহাসিক তারিখ নয়; বরং এটি জাতীয় ইতিহাস, রাজনৈতিক চেতনা এবং দেশপ্রেমের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ইতিহাসের শিক্ষা ধারণ করে বিভেদ নয়, ঐক্য; প্রতিহিংসা নয়, সহনশীলতা; স্বার্থ নয়, জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়াই হোক আমাদের অঙ্গীকার।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তমের স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসা।
লও লও লও সালাম
শহীদ জিয়ার আদর্শ চিরজাগ্রত থাকুক
বাংলাদেশ জিন্দাবাদ।
ইঞ্জি. কাজী সাইমুম সিরাজ
সাংবাদিক ও কলাম লেখক