কালান্তর নিউজ ডেস্ক
১৪ অগাস্ট ২০২৬, ৫:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট

হিন্দু আইন (দায়ভাগা) অনুযায়ী মৃত ভাইয়ের সম্পত্তিতে কোনো বোন ‘রিভার্সনার’ বা পরবর্তী উত্তরাধিকারী হিসেবে স্বত্ব দাবি করতে পারবে না মর্মে ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট। ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকারী হওয়ার অধিকার চেয়ে দায়ের করা এক দেওয়ানি রিভিশন মামলায় জারি করা রুল খারিজ করে এ পর্যবেক্ষণ দিয়েছেন উচ্চ আদালত।

‘অমর কুমার দাসের উত্তরাধিকারী লিলি রানী দাস এবং অন্যান্য বনাম ড. মনোরঞ্জন মহুরী এবং অন্যান্য’ শীর্ষক মামলায় অধস্তন আদালতের দেওয়া পূর্বের রায় ও ডিক্রি বহাল রেখেছেন হাইকোর্ট। গত ৯ জুলাই বিচারপতি শেখ আবদুল আউয়াল এবং বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ থেকে দেওয়া এই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে।

মামলার পটভূমি:

চট্টগ্রামের পটিয়া উপজেলার অধিবাসী রামকান্ত বিশ্বাস ১৯২০ সালে তাঁর ছেলে সতীশ চন্দ্র বিশ্বাসের নামে ১.৩৫ একর জমি ক্রয় করেন। পরে সতীশ চন্দ্র বিশ্বাস এবং তাঁর বাবা রামকান্ত বিশ্বাস উভয়ই মারা যান। সতীশ চন্দ্রের মৃত্যুর পর তাঁর স্ত্রী সাবিত্রী বালা জীবিত থাকাকালে ১৯৯৬ সালে জমিটি ড. মনোরঞ্জন মহুরীর কাছে বিক্রি করে দেন।

পরবর্তীতে ১৯৯৮ সালে সতীশের বোন শৌল বালা দাস উক্ত বিক্রয় দলিলকে জাল ও বেআইনি দাবি করে পটিয়ার দেওয়ানি আদালতে সম্পত্তির মালিকানা চেয়ে মামলা দায়ের করেন। তবে ২০০্য সালের জুনে পটিয়ার সাব-অর্ডিনেট জজ আদালত সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে মামলাটি খারিজ করে দেন। এরপর চট্টগ্রাম জেলা জজ আদালতেও আপিল খারিজ হলে ২০০৮ সালে হাইকোর্টে দেওয়ানি রিভিশন আবেদন করা হয়।

হাইকোর্টের পর্যবেক্ষণ:

মূল রায়টি লিখেছেন বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি মো. রাফিজুল ইসলাম। রায়ে দায়ভাগা স্কুল অব হিন্দু আইনের অধীনে বিধবার অধিকার ও উত্তরাধিকারের অবস্থান ব্যাখ্যা করে হাইকোর্ট বলেন:

  • স্বামীর মৃত্যুর পর তাঁর বিধবা স্ত্রী জীবদ্দশায় স্বামীর সম্পত্তিতে পূর্ণ স্বত্ব বা অধিকার লাভ করেন।

  • বিধবা নারী যদি এই সম্পত্তি হস্তান্তরিত করেন, তবে তা চ্যালেঞ্জ করার অধিকার সকলের থাকে না।

  • ওই হস্তান্তরের আইনি বৈধতা নিয়ে কেবল তিনিই প্রশ্ন তুলতে বা আদালতে চ্যালেঞ্জ করতে পারবেন, যিনি বিধবার মৃত্যুর পর উক্ত সম্পত্তির পরবর্তী প্রকৃত আইনি উত্তরাধিকারী (রিভার্সনার)।

  • ভাইয়ের সম্পত্তিতে বোনের কোনো আইনি উত্তরাধিকার বা রিভার্সনার হওয়ার সুযোগ নেই। ফলে হস্তান্তরটি ‘আইনগত প্রয়োজনে’ করা হয়নি—এই অজুহাতে অধিকারহীন কোনো ব্যক্তি তা চ্যালেঞ্জ করে মামলা করতে পারবেন না।

আদালতে রিভিশন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সমীরণ দাস গুপ্ত এবং বিবাদী পক্ষে ছিলেন আইনজীবী তৌফিক আনোয়ার চৌধুরী।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Spotify Review 2026

১

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

২

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৩

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৪

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৫

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৬

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৭

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৮

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

৯

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১০

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১১

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১২

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৩

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৪

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৫

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৬

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৭

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৮

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

১৯

ফুলবাড়ীতে ডিবির অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

২০