পলাশ পাল, বারহাট্টা {নেত্রকোনা} প্রতিনিধি
১৯ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৯ বিভাগে একযোগে নবীন বরণ; একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিক নবীন বরণ উৎসবের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে যুক্ত হলো নতুন উদ্দীপনা ও বিপুল সম্ভাবনা। আজ রবিবার (১৯ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে তিনটি অনুষদের অধীন মোট নয়টি বিভাগে পৃথকভাবে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। নবীনদের প্রাণবন্ত উপস্থিতি, শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিক অংশগ্রহণ এবং নতুন ৫টি বিভাগের আনুষ্ঠানিক যাত্রা—সব মিলিয়ে দিনটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ মাইলফলকে পরিণত হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিটি বিভাগের চেয়ারম্যানের সভাপতিত্বে পৃথকভাবে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনে পদার্পণের অনুভূতি, স্বপ্ন ও প্রত্যাশার কথা তুলে ধরেন। সিনিয়র শিক্ষার্থীরা ফুল দিয়ে নবীনদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং নতুন পরিবেশে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলার আহ্বান জানান। শিক্ষকমণ্ডলী জ্ঞানচর্চা, গবেষণা, নৈতিকতা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের প্রতিটি পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর (উপাচার্য) অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ হারুন-আর-রশিদও উপস্থিত ছিলেন। অতিথিরা নয়টি বিভাগের প্রতিটি অনুষ্ঠানে অংশ নিয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য, গবেষণামনস্কতা, উদ্ভাবনী চিন্তা, নৈতিক নেতৃত্ব এবং দেশগঠনে তরুণ প্রজন্মের ভূমিকা সম্পর্কে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

এবারের নবীন বরণ নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের জন্য বিশেষ এক ঐতিহাসিক তাৎপর্য বহন করছে। বিশ্ববিদ্যালয়টিতে বাংলা, ইংরেজি, অর্থনীতি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ইতোমধ্যে সাতটি ব্যাচের শিক্ষা কার্যক্রম সফলভাবে চলমান থাকলেও ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো নতুন ৫টি বিভাগ চালু করা হয়েছে। নতুন বিভাগগুলো হলো—ইতিহাস ও প্রত্নতত্ত্ব, আন্তর্জাতিক সম্পর্ক, উন্নয়ন অধ্যয়ন, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) এবং হিসাববিজ্ঞান বিভাগ।

আজকের নবীন বরণের মধ্য দিয়ে এই ৫টি বিভাগ আনুষ্ঠানিকভাবে তাদের নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরু করলো। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষা বিভাগেরও (জিইডি) কার্যক্রম শুরু হচ্ছে, যা আন্তঃবিষয়ক শিক্ষা ও সামগ্রিক জ্ঞানচর্চাকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করছেন শিক্ষাবিদরা।

নতুন বিভাগগুলোর সংযোজনের মাধ্যমে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিসর যেমন বিস্তৃত হয়েছে, তেমনি উচ্চশিক্ষার নতুন নতুন ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য সৃষ্টি হয়েছে বহুমাত্রিক সুযোগ। এই সম্প্রসারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনভিত্তিক উৎকর্ষ অর্জনের লক্ষ্যে চলমান অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।

উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম বলেন, “নবীন শিক্ষার্থীদের স্বপ্ন, নতুন বিভাগের যাত্রা এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সম্মিলিত প্রত্যয়ে মুখর এই আয়োজন বিশ্ববিদ্যালয়ের বিকাশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়। জ্ঞান, গবেষণা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রত্যয়ে আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।”

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীতলক্ষ্যা নদীর পাড় দখল করে পরিবেশ দূষণ: কালীগঞ্জে প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর জাহাজ থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুয়েটে সিএসই বিভাগের ২০২০ ব্যাচের বিদায় ও ২০২৫ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

সংস্কারের অভাবে সৌন্দর্য হারাচ্ছে সাতক্ষীরার বিখ্যাত ‘আকাশলীনা ইকো-ট্যুরিজম সেন্টার’

নাগেশ্বরীতে সালিশের মাধ্যমে জমির বিরোধ নিষ্পত্তি; পৈত্রিক জমি ফেরত পেলেন আবু সিদ্দিক

জগদল ইউনিয়নকে দুর্নীতিমুক্ত ও আধুনিক করতে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সজীব শিকদার

নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই গোদাগাড়ীর ব্যবসায়ী আজাদ গ্রেপ্তার

বরগুনায় শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে প্রধান শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়

বেলকুচিতে মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের ডাক দিলেন এমপি আমিরুল ইসলাম খান

লিওনেল মেসির ‘ঐশ্বরিক ছোঁয়া’ ও রাজকীয় উত্থান লামিন ইয়ামালের

১০

কবি শামসুন নাহার-এর কবিতা ‘অপার্থিব চাওয়া’

১১

পাহাড়ি ঢলে কলমাকান্দার একাধিক গ্রাম প্লাবিত; ঘরবাড়ি-রাস্তাঘাট ও বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি

১২

জুলাইয়ের শহীদদের দলীয় পরিচয়ে নয়, জাতীয় মর্যাদায় স্মরণ করার আহ্বান; কাজী সাইমুম সিরাজের বিবৃতি

১৩

আর্জেন্টিনার হারে আটকে গেল পরীমনির বিয়ে!

১৪

কান্নায় শেষ হলো মেসির বিশ্বকাপ; ট্রফি ছুঁয়ে দেখা হলো না সর্বকালের সেরার

১৫

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় স্পেনের মাঝমাঠের প্রাণভোমরা রদ্রি

১৬

এমবাপ্পের নতুন ইতিহাস; মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার জিতলেন গোল্ডেন বুট

১৭

বিদায় মেসি, বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন; দ্বিতীয় ট্রফি জেতা হলো না কিংবদন্তির

১৮

যশোরে ঈদগাহ মাঠে বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না ‘তৌহিদী জনতা’

১৯

জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বীকৃতি ও পুনর্বাসনের দাবিতে নারায়ণগঞ্জের ডিসিকে স্মারকলিপি

২০