কালান্তর নিউজ ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৬, ২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পড়াশোনার পাশাপাশি মাশরুম চাষে উদ্যোক্তা টুম্পা

পড়াশোনার পাশাপাশি মাশরুম চাষে উদ্যোক্তা টুম্পা
মো: আতিকুর রহমান
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
তারিখ: ১৮ সেপ্টেম্বর ২০২৬
পড়াশোনার পাশাপাশি মাশরুম চাষ করে উদ্যোক্তা হিসেবে এগিয়ে যাচ্ছেন কুড়িগ্রামের টুম্পা সেন। নিজের উদ্যোগে মাশরুম চাষ করে সেখান থেকে আয় করে পড়াশোনার খরচ চালাচ্ছেন তিনি। পাশাপাশি পরিবারের আর্থিক সংকট মোকাবিলায়ও ভূমিকা রাখছেন এই তরুণী।
টুম্পা সেন আলোকিত কাশিপুর যুব সংগঠনের একজন সদস্য। উদয় অঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় সেড (SAED) ফান্ডের আওতায় মাশরুম চাষের জন্য তাকে নির্বাচিত করা হয়। এ উদ্যোগের আওতায় টুম্পা সেনকে এককালীন ১০ হাজার টাকা দেওয়া হয়।
প্রাপ্ত অর্থ দিয়ে মাশরুম চাষ শুরু করেন টুম্পা সেন। পড়াশোনার পাশাপাশি মাশরুমের পরিচর্যা, উৎপাদন ও বিক্রির কাজ করছেন তিনি। নিজের পরিশ্রমে অর্জিত আয় দিয়ে পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি ভবিষ্যতে এই উদ্যোগকে আরও বড় করার স্বপ্ন দেখছেন তিনি।
উদয় অঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)-এর প্রজেক্ট অফিসার জনাব নূরনবী বলেন, “সেড ফান্ডের জন্য আলোকিত কাশিপুর যুব সংগঠনের মাধ্যমে টুম্পা সেন আবেদন করেন। এরপর তাকে মাশরুম চাষের জন্য ১০ হাজার টাকা প্রদান করা হয়। তার ব্যবসা বড় করার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে। মাঝেমধ্যে আমরা তার কার্যক্রম পরিদর্শন করব। কার্যক্রম ভালো থাকলে ভবিষ্যতে আরও ফান্ডের সুযোগ এলে তাকে সহযোগিতা করা হবে।”
আলোকিত কাশিপুর যুব সংগঠনের সভাপতি জনাব আনিছুর রহমান বলেন, “মেয়েরা কিছু করতে পারে না—এটা ভুল কথা। আমাদের সংগঠনের সদস্য টুম্পা সেন পড়াশোনার পাশাপাশি মাশরুম চাষ করে তা প্রমাণ করেছে। তার জন্য সবসময় শুভকামনা রইল।”
টুম্পা সেনের পিতা শ্রী ভাবেন চন্দ্র বলেন, “আমার মেয়ে পড়াশোনার পাশাপাশি নিজে মাশরুম চাষ করে পড়াশোনা চালাচ্ছে। এতে আমি অনেক খুশি। অভাবের সংসারে আমার মেয়ে হাল ধরছে।”
তিনি মেয়ের এই উদ্যোগে সহযোগিতা করার জন্য আলোকিত কাশিপুর যুব সংগঠন, ইউএসএস ও অ্যাকশনএইড বাংলাদেশকে ধন্যবাদ জানান।
পড়াশোনার পাশাপাশি মাশরুম চাষের মাধ্যমে টুম্পা সেনের এই উদ্যোগ স্থানীয় তরুণদের জন্যও একটি উদাহরণ তৈরি করেছে। প্রয়োজনীয় সহযোগিতা ও সুযোগ পেলে তার মতো তরুণ-তরুণীরা নিজেদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি পরিবারের আর্থিক উন্নয়নেও ভূমিকা রাখতে পারেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উদযাপন উপলক্ষে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৬ নং রাঘবদাড় ইউনিয়নে চেয়ারম্যান পদে জোর আলোচনায় শরফুদ্দিন আহমেদ রাজা

কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশের তদন্ত শুরু

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর জমকালো উদ্বোধন

জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

কেমন হতে যাচ্ছে আমাদের আগামীর মিরসরাই?

পরিচ্ছন্ন খুলনার স্বপ্নে বাধা ময়লার স্তূপ: দৌলতপুর ৫ নং ওয়ার্ডে ক্ষোভ, প্রশাসকের হস্তক্ষেপ দাবি

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ ‎

পড়াশোনার পাশাপাশি মাশরুম চাষে উদ্যোক্তা টুম্পা

তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই: ব্যারিস্টার অর্ণব

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, অস্ত্রসহ ৩ বনদস্যু গ্রেপ্তার

১১

সরকারি তোলারাম কলেজে প্রথম ‘গণিত অলিম্পিয়াড-২০২৬’ অনুষ্ঠিত; ২০ বিজয়ী পুরস্কৃত

১২

আশকোনায় মিরসরাইয়ের গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

১৩

তথ্য জানতে চাওয়ায় মাগুরায় সাংবাদিককে ‘পা কেটে নেওয়ার’ হুমকি, থানায় জিডি

১৪

নভেম্বরে হচ্ছে না ইউপি নির্বাচন: ইসির প্রস্তাবে সচিবদের আপত্তি, ভোট পিছিয়ে জানুয়ারিতে!

১৫

জঙ্গল সলিমপুরে আবারও যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান

১৬

মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার

১৭

অতিরিক্ত দামে গ্যাস কিনে রাষ্ট্রের প্রায় ২০ হাজার কোটি টাকা লোকসান

১৮

জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: ১ হাজার পিস ইয়াবা ও ১৭০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৪

১৯

প্রধানমন্ত্রীর খাবারে সাশ্রয়, সফর আয়োজনের কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন

২০