আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
২৪ জুলাই ২০২৬, ৩:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আবুধাবিতে DXN পরিবারের জমজমাট বাংলা মেগা প্রোগ্রাম অনুষ্ঠিত

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ডিএক্সএন (DXN) পরিবারের উদ্যোগে স্থানীয় লিডারদের সম্মানে এক বর্ণাঢ্য ‘বাংলা মেগা প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি আবুধাবির DXN হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সংবর্ধনা, ব্যবসায়িক আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা, নাচ-গান, র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল DXN Popular Union Team-এর সফল সদস্য মো. বাহার-এর ‘স্টার এজেন্ট’ পদ অর্জন উপলক্ষে বিশেষ সম্মাননা প্রদান। একই সঙ্গে টিমের একজন সফল নারী লিডারের উল্লেখযোগ্য অর্জনও উদযাপন করা হয়।

ডা. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাখি বেগম এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ সায়েম। প্রধান বক্তা তাঁর বক্তব্যে DXN-এর মাধ্যমে ব্যবসায়িক সমৃদ্ধি, আত্মনির্ভরশীলতা ও দীর্ঘমেয়াদি সফলতার বিভিন্ন দিক তুলে ধরেন। পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মেহেদী হাসান, শামসুদ্দিন, মিরাজ ও শাহিন আলম।

আয়োজকরা জানান, চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাটের প্রবাসে সফল আন্তর্জাতিক DXN ব্যবসায়ী শামসুদ্দিনের নেতৃত্বে ‘DXN Popular Union Team’ ধারাবাহিকভাবে নতুন নতুন সাফল্য অর্জন করছে এবং প্রবাসীদের স্বাবলম্বী হতে অনুপ্রাণিত করছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কালাম, মোহাম্মদ আফসার, সুমি আক্তার, মোহাম্মদ ইবরাহিম, মিস রূপজান, মিসেস জাকিয়া, মিস শিরিন, মিস রাবেয়াসহ প্রবাসে কর্মরত DXN পরিবারের অসংখ্য সদস্য। শেষ পর্বে কৃতিত্ব অর্জনকারী লিডারদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০