ইয়াসিন আলী, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
২৯ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামনগরে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও ওষুধ উদ্ধার, পালিয়ে গেল কারবারিরা

সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ফেনসিডিলজাতীয় কাফ সিরাপ ও চোরাচালানি ওষুধ উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় সংশ্লিষ্ট মাদক কারবারিদের কাউকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) সুদেব এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেনের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পার্শ্বেখালী এলাকার ওয়াপদার ওপরে (শামসুজ্জামান গাজীর রাইস মিলের পশ্চিম পাশে) অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনার সময় ডিবির ও পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা মালামাল ফেলে দ্রুত সটকে পড়ে। পরে এলাকাটিতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়:

উইনসেরেক্স কাফ সিরাপ: ১৩৯ বোতল

এসকাফ কাফ সিরাপ: ৪৪ বোতল

গোমেলা ১৫ গ্রাম ক্রিম (হাইড্রোকুইনোন, ট্রেটিনোইন ও মোমেটাসোন ফুরোয়েট): ৫২২ টি

গোমেলা ১৫ গ্রাম ক্রিম মোড়ক: ২৬১ টি

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। মাদক কারবারি ও অপরাধীদের গ্রেফতারে আমাদের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, পালিয়ে যাওয়া চিহ্নিত ও অজ্ঞাতনামা মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের আইনগত প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০