কালান্তর নিউজ ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পরিচ্ছন্ন খুলনার স্বপ্নে বাধা ময়লার স্তূপ: দৌলতপুর ৫ নং ওয়ার্ডে ক্ষোভ, প্রশাসকের হস্তক্ষেপ দাবি

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়তে দিনরাত কাজ করে যাচ্ছেন। প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কাজে অস্থায়ীভাবে ৫ জন করে জনবল বৃদ্ধির পরেও কাঙ্ক্ষিত সুফল মিলছে না বলে অভিযোগ উঠেছে।

তারই চিত্র দেখা গেছে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দৌলতপুর ৫ নং ওয়ার্ডের বিভিন্ন সড়কে। সরেজমিনে দেখা যায়, সড়কের পাশে কেসিসির ময়লার কন্টেইনারের চারপাশে ময়লা-আবর্জনার স্তূপ পড়ে আছে। পলিথিন, পাতা, ডাবের খোসাসহ গৃহস্থালি বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে এবং পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে।

স্থানীয়দের ভাষ্য, পবিত্র শুক্রবারের সকালে এই চিত্র অস্বাভাবিক। তারা মনে করছেন, দায়িত্বপ্রাপ্তদের গাফিলতি বা নানা অজুহাতে দায়িত্ব পালনে অবহেলার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

সচেতন মহলের প্রশ্ন, প্রশাসক যখন নগরীকে পরিচ্ছন্ন রাখতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন, তখন মাঠ পর্যায়ে কেন এই অব্যবস্থাপনা? এর পেছনে কোনো সমন্বয়হীনতা আছে কিনা, তা খতিয়ে দেখা প্রয়োজন।

এলাকাবাসী বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে ঘটনা তদন্ত এবং দ্রুত ময়লা অপসারণ করে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উদযাপন উপলক্ষে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৬ নং রাঘবদাড় ইউনিয়নে চেয়ারম্যান পদে জোর আলোচনায় শরফুদ্দিন আহমেদ রাজা

কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশের তদন্ত শুরু

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর জমকালো উদ্বোধন

জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

কেমন হতে যাচ্ছে আমাদের আগামীর মিরসরাই?

পরিচ্ছন্ন খুলনার স্বপ্নে বাধা ময়লার স্তূপ: দৌলতপুর ৫ নং ওয়ার্ডে ক্ষোভ, প্রশাসকের হস্তক্ষেপ দাবি

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ ‎

পড়াশোনার পাশাপাশি মাশরুম চাষে উদ্যোক্তা টুম্পা

তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই: ব্যারিস্টার অর্ণব

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, অস্ত্রসহ ৩ বনদস্যু গ্রেপ্তার

১১

সরকারি তোলারাম কলেজে প্রথম ‘গণিত অলিম্পিয়াড-২০২৬’ অনুষ্ঠিত; ২০ বিজয়ী পুরস্কৃত

১২

আশকোনায় মিরসরাইয়ের গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

১৩

তথ্য জানতে চাওয়ায় মাগুরায় সাংবাদিককে ‘পা কেটে নেওয়ার’ হুমকি, থানায় জিডি

১৪

নভেম্বরে হচ্ছে না ইউপি নির্বাচন: ইসির প্রস্তাবে সচিবদের আপত্তি, ভোট পিছিয়ে জানুয়ারিতে!

১৫

জঙ্গল সলিমপুরে আবারও যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান

১৬

মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার

১৭

অতিরিক্ত দামে গ্যাস কিনে রাষ্ট্রের প্রায় ২০ হাজার কোটি টাকা লোকসান

১৮

জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: ১ হাজার পিস ইয়াবা ও ১৭০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৪

১৯

প্রধানমন্ত্রীর খাবারে সাশ্রয়, সফর আয়োজনের কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন

২০