কালান্তর নিউজ ডেস্ক
২৮ মে ২০২৬, ৩:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোরবানির বর্জ্য সরাতে মরিয়া দুই সিটি; দক্ষিণের লক্ষ্য ৮ ঘণ্টা, উত্তরের ১২

পবিত্র ঈদুল আজহার কোরবানির বর্জ্য দ্রুততম সময়ে অপসারণ করে ঢাকাবাসীকে পরিচ্ছন্ন নগরী উপহার দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রথম দিনের সব বর্জ্য মাত্র ৮ ঘণ্টার মধ্যে সরানোর লক্ষ্য নির্ধারণ করেছে। অন্যদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সরকার নির্ধারিত ১২ ঘণ্টার আগেই পুরো শহরের বর্জ্য অপসারণ শেষ করার ঘোষণা দিয়েছে।

আজ বৃহস্পতিবার (ঈদের দিন) দুপুরের পর থেকে দুই সিটির নির্ধারিত এলাকায় আনুষ্ঠানিকভাবে এই বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হচ্ছে।

দক্ষিণ সিটিতে ৮ ঘণ্টার চ্যালেঞ্জ:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আজ দুপুর দেড়টার দিকে কলাবাগান এসটিএস (মাধ্যমিক বর্জ্য স্থানান্তর কেন্দ্র) থেকে আনুষ্ঠানিকভাবে মাতুয়াইল ল্যান্ডফিলে কোরবানির বর্জ্য পরিবহন শুরু করবে। প্রথম দিনের সব বর্জ্য আজ রাত সাড়ে ৯টার মধ্যে, অর্থাৎ মাত্র ৮ ঘণ্টার মধ্যেই অপসারণের লক্ষ্য নির্ধারণ করেছে তারা।

ডিএসসিসি জানিয়েছে, ঈদের তিন দিনে দক্ষিণ সিটি এলাকায় প্রায় ৩৩ হাজার ৯৪২ টন বর্জ্য উৎপন্ন হতে পারে। এই বিশাল বর্জ্য ব্যবস্থাপনায় মোট ১৩ হাজার ৪৫৩ জন পরিচ্ছন্নতাকর্মী এবং ২ হাজার ১১৭টি যানবাহন ও যন্ত্রপাতি সার্বক্ষণিক মাঠে কাজ করবে। এছাড়া প্রতিটি ওয়ার্ডে পর্যাপ্ত ব্লিচিং পাউডার, স্যাভলন ও পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ করা হয়েছে।

উত্তরের লক্ষ্য ১২ ঘণ্টার আগেই, মাঠে ১৬ হাজার কর্মী:

আজ দুপুর দুইটায় মিরপুরের ১২ নম্বর সেকশনের সিরামিকস রোড এলাকায় আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এই কার্যক্রম সরজমিন পরিদর্শন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, বর্জ্য অপসারণে এবার মোট ১৬ হাজার ৮৯০ জন কর্মী কাজ করছেন। এর মধ্যে নিজস্ব পরিচ্ছন্নতাকর্মী ৬,১৬৫ জন, ভ্যান সার্ভিস কর্মী ৪,৫০০ জন এবং ৫,৪০০ জন স্বেচ্ছাসেবক রয়েছেন। বর্জ্য পরিবহনে ব্যবহার করা হচ্ছে কম্পেক্টর ও ডাম্প ট্রাকসহ প্রায় ৭৫২টি আধুনিক যানবাহন। এছাড়া দুর্গন্ধ ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণে জেট অ্যান্ড সাকার মেশিন এবং স্প্রে-ক্যানন প্রস্তুত রাখা হয়েছে।

ডিএনসিসি ইতিমধ্যে নগরবাসীর মধ্যে ১৬ লাখ ৩০ হাজার পলিব্যাগ, ৯০ হাজার কেজি ব্লিচিং পাউডার, ১,৩৪৮ ক্যান ফিনাইল ও ৩,৯০০ ক্যান স্যাভলন সরবরাহ করেছে। বৃষ্টি বা দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় ড্রেনেজ কুইক রেসপন্স টিমও (কিউআরটি) নিয়োজিত থাকবে।

ডিএনসিসির অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আরিফুর রহমান জানান, পরিচ্ছন্নতাকর্মীরা সকাল থেকেই বর্জ্য সংগ্রহের কাজ শুরু করেছেন। নির্ধারিত ১২ ঘণ্টা সময়সীমার অনেক আগেই কাজ শেষ করতে তাঁরা আশাবাদী।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলতলায় ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শিরোমণি শাখার গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

অন্ধ স্ত্রীকে হাত ধরে রাস্তায় রাস্তায় ঘুরে সাহায্য চান ৭০ বছরের বৃদ্ধ ছাইদুল!

মৈনট-গোপালপুর নৌঘাটে লাইফ জ্যাকেট ছাড়াই যাত্রী পারাপার, অতিরিক্ত যাত্রী বহনে বড় দুর্ঘটনার শঙ্কা!

বাগেরহাটে ১০ লাখ টাকার ১১টি চোরাই গরুরসহ পিকআপ উদ্ধার, গ্রেফতার ৩

মীরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে গুরুতর জখম, আশঙ্কাজনক অবস্থায় চমেকে ভর্তি

সুন্দরগঞ্জে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে ‘ডিআরআর’ চ্যাম্পিয়নদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

v9p2ltlk28hluj0

ভেলাগুড়িতে হার্ডওয়্যার ব্যবসার আড়ালে মাদকের কারবার, অভিযোগের তীরে মদন ও ইউপি সদস্য!

নওগাঁয় বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি জুয়েল ও সম্পাদক মোসলেম

মোড়লঘাট খেয়া পারাপারে চরম অনিয়ম ও দূরব্যবহার: দায় কার, ইজারাদার নাকি প্রশাসনের?

১০

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের বিরুদ্ধে যুবদল নেতা আনারুলের সংবাদ সম্মেলন

১১

দৌলতপুর বিএল কলেজ রোডে বালুর ট্রাকের দৌরাত্ম্য, চরম ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও পথচারী

১২

ফরিদপুরে এআইভিত্তিক ফ্রিল্যান্সিং কোর্সের ভর্তি পরীক্ষা সম্পন্ন, ২৫ আসনের বিপরীতে ৪০০ আবেদন

১৩

প্রেমের টানে সুদূর চীন থেকে নেত্রকোনায় তরুণ, লিজাকে বিয়ে করে মুসলিম হলেন ওয়্যাং সুলিন

১৪

রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ তিলোত্তমার দায়িত্ব হস্তান্তর ও নতুন বছরের প্রথম সভা অনুষ্ঠিত

১৫

২০০ টাকা হাতে দিয়ে খর্ণিয়া বাজারে ১২ বছরের সন্তানকে ফেলে পালাল সৎমা!

১৬

ফরিদপুরে ৮৭ হাজার হেক্টরে পাটের আবাদ, উৎপাদনের লক্ষ্যমাত্রা ২ লাখ মেট্রিক টন

১৭

সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের বিকল্প নেই: বিশ্ব বাঘ দিবসে আহ্বান

১৮

ঢাকায় সয়াবিন তেলে সর্বোচ্চ মাইক্রোপ্লাস্টিক মিলল তেজগাঁওয়ের খোলা বাজারে

১৯

এবার সয়াবিন তেলে ৬ ধরনের প্লাস্টিক পলিমার শনাক্ত, মিলল বিইউপি’র গবেষণায়

২০