কালান্তর নিউজ ডেস্ক
২২ জুন ২০২৬, ৫:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় বাসচালক ও সহকারীকে মারধরের অভিযোগ: মেঘনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ককে শোকজ

কুমিল্লার মেঘনা উপজেলা সদর থেকে ঢাকা রুটে চলাচলকারী ‘রূপান্তর পরিবহন’-এর বাসচালক ও চালকের সহকারীকে মারধরের অভিযোগে মেঘনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান মিয়াকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। গত রবিবার বেলা সাড়ে তিনটার দিকে মেঘনা উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এই মারধরের ঘটনা ঘটে।

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরীফ উদ্দীন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে গত রবিবার রাতেই সোলাইমান মিয়াকে এই নোটিশ দেওয়া হয়। নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর এ বিষয়ে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মালিকপক্ষের অভিযোগ: রূপান্তর পরিবহনের মালিকপক্ষের দাবি, ছাত্রদল নেতা সোলাইমান মিয়া ও তাঁর এক সফরসঙ্গী টিকিট না কেটেই লাইন ভেঙে বাসে ওঠার চেষ্টা করছিলেন। এ সময় বাসচালক মো. রাকিবের সহকারী নেছার উদ্দিন তাঁদের টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে বাসে ওঠার অনুরোধ করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ছাত্রদল নেতা সোলাইমান মিয়া উত্তেজিত হয়ে চালক ও তাঁর সহকারীকে মারধর করেন। এই ঘটনার জেরে বিকেল ৫টা পর্যন্ত রূপান্তর পরিবহনের বাস চলাচল বন্ধ থাকায় ঢাকাগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে মেঘনা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের চিকিৎসা ও আইনি পদক্ষেপ: রূপান্তর পরিবহনের বাসমালিক মিঠু মিয়া জানান, আহত বাসচালক রাকিব ও সহকারী নেছার উদ্দিনকে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনে তাঁরা আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।

অভিযুক্ত ছাত্রদল নেতার বক্তব্য: মারধরের অভিযোগ অস্বীকার করে মেঘনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান মিয়া বলেন, “স্থানীয় এক ব্যক্তি মালামাল নিয়ে রূপান্তর পরিবহনের বাসে ঢাকায় যাচ্ছিলেন। বাসের সাইড বক্সে মালামাল না নিয়ে চালকের সহকারী ওই যাত্রীর সাথে খারাপ আচরণ করেন। আমি বিষয়টি সমাধান করতে গেলে সহকারী নেছার উদ্দিন আমার সাথেও অসভ্য আচরণ করেন। তর্কবিতর্কের একপর্যায়ে আমাদের মধ্যে কেবল ধাক্কাধাক্কি ও মারামারি হয়েছে, এর বেশি কিছু নয়।”

মীমাংসার চেষ্টা করছে পুলিশ:

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুনরায় বাস চলাচল স্বাভাবিক করে। বর্তমানে দুই পক্ষকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে বিষয়টি সুষ্ঠু সমাধানের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০