মামুন মিঞা, নগরকান্দা {ফরিদপুর} প্রতিনিধি
১৮ জুলাই ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন; ডেঙ্গু প্রতিরোধে জোর নির্দেশ

বর্তমান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের সিভিল সার্জন চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের সার্বিক প্রস্তুতি, চিকিৎসাসেবা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করেন।

আজ শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় সিভিল সার্জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান। তিনি হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও অন্তর্বিভাগ সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং চিকিৎসার মান, সরকারি ওষুধ সরবরাহ ও হাসপাতালের সামগ্রিক সেবার বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে সিভিল সার্জন হাসপাতাল এবং এর চারপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কঠোর নির্দেশ দেন। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল যেমন—ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার ও ফুলের টবে জমে থাকা পানি দ্রুত অপসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। একই সাথে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের উদ্দেশে ডেঙ্গু বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। ডেঙ্গু থেকে বাঁচতে দিনে ও রাতে মশারি ব্যবহার, ফুলহাতা পোশাক পরিধান এবং জ্বর দেখা দিলে অবহেলা না করে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।

সিভিল সার্জন হাসপাতাল কর্তৃপক্ষকে ডেঙ্গু কর্নার সর্বদা প্রস্তুত রাখা, পর্যাপ্ত ডেঙ্গু পরীক্ষার কিট এবং প্রয়োজনীয় ওষুধের মজুত নিশ্চিত করার সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের হাজিরা খাতা এবং বায়োমেট্রিক উপস্থিতি পরীক্ষা করেন। চিকিৎসকদের শতভাগ উপস্থিতি থাকায় সন্তোষ প্রকাশ করে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানান। পরবর্তীতে তিনি হাসপাতাল প্রাঙ্গণের আবাসিক ভবনগুলোও ঘুরে দেখেন এবং সেগুলোর আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি আরও জোরদার করতে এ ধরনের তদারকি কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০