মোঃ ফারক আহমেদ (সুমন), বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
২৫ অগাস্ট ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণপাড়ায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারে পুলিশের ঝটিকা অভিযান: স্বজনদের বাধা উপেক্ষা করে গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয় স্বজন ও উত্তেজিত জনতার চরম বাধার মুখে পড়েছে পুলিশ। তবে সব বাধা ও ধস্তাধস্তি উপেক্ষা করে পেশাদারিত্বের সাথে আসামিকে সফলভাবে থানায় নিয়ে আসতে সক্ষম হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

গতকাল বিকেলে উপজেলার শিদলাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিদলাই বাজার এলাকায় এই ঘটনা ঘটে, যা ঘিরে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানায় দায়ের করা একটি হামলার ঘটনার (মামলা নং-৫, তারিখ: ০৫/০৬/২০২৬) এজাহারভুক্ত ২ নম্বর আসামি শাহাদাত হোসেন (৩১)। তিনি শিদলাই এলাকার আমির হোসেনের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে শিদলাই বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহাদাতকে আটক করার পরপরই তার পরিবারের সদস্য ও স্বজনরা ঘটনাস্থলে জড়ো হয়ে ক্ষোভে ফেটে পড়েন। তারা পুলিশের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান ও বাকবিতণ্ডায় লিপ্ত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও পুলিশ সাহসিকতার সাথে পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয় এবং আসামি শাহাদাতকে নিরাপদে থানায় নিয়ে যায়।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শাহাদাতের বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০