কালান্তর নিউজ ডেস্ক
২ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির স্থায়ী কমিটিতে আসছে নতুন মুখ, আলোচনায় হেভিওয়েট ৫ নেতা

সাংগঠনিক শক্তি বৃদ্ধি, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় কাউন্সিলকে সামনে রেখে দল ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয়, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূলধারায় এনে দলের নীতি-নির্ধারণী সর্বোচ্চ ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন মুখ অন্তর্ভুক্তির জোরালো প্রক্রিয়া চলছে।

দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচন ও ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় পর্যায়ক্রমে মহানগর, জেলা ও উপজেলা কমিটিগুলো পুনর্গঠন করা হচ্ছে। চলতি বছরের ডিসেম্বরে বিএনপির জাতীয় কাউন্সিল আয়োজনের পরিকল্পনা রয়েছে দলের নীতিনির্ধারকদের।

সর্বশেষ ২০১৬ সালের কাউন্সিলে ১৯ সদস্যের স্থায়ী কমিটির পদ রাখা হলেও বর্তমানে একাধিক পদ শূন্য রয়েছে। সম্প্রতি বেগম খালেদা জিয়া ও ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রয়াণ এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ স্পিকারের দায়িত্ব গ্রহণ করার পর সাংগঠনিক পদে না থাকায় কয়েকটি পদ খালি হয়। এ ছাড়া ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ প্রবীণ একাধিক নেতা শারীরিক অসুস্থতার কারণে সক্রিয় রাজনৈতিক কার্যক্রম থেকে দূরে রয়েছেন।

বিএনপির নীতিনির্ধারণী সূত্রের তথ্যমতে, স্থায়ী কমিটির এই শূন্য পদগুলোতে অন্তর্ভুক্তির ক্ষেত্রে যে ৫ জন নেতা সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন তারা হলেন—

১. নুরুল ইসলাম মনি (ভাইস চেয়ারম্যান ও চিফ হুইপ)

২. শামসুজ্জামান দুদু (ভাইস চেয়ারম্যান)

৩. অ্যাডভোকেট রুহুল কবির রিজভী (সিনিয়র যুগ্ম মহাসচিব)

৪. ইসমাইল জবিউল্লাহ (চেয়ারম্যানের উপদেষ্টা)

৫. অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল (চেয়ারম্যানের উপদেষ্টা)

এছাড়া ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ও চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের নামও আলোচনায় উঠে আসছে।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, জাতীয় ও আন্তর্জাতিক নানাবিধ প্রতিকূলতার মাঝেও বিএনপির সাংগঠনিক কাজ থেমে থাকেনি এবং তা নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাষ্ট্র পরিচালনার পাশাপাশি দলীয় সংগঠনের ভারসাম্য রক্ষায় পরীক্ষিত ও রাজপথের তরুণ নেতাদের নীতি-নির্ধারণী ফোরামে জায়গা দেওয়া অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ, যা দলকে আরও গতিশীল করবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০