ছামিউল আলিম, বিরল (দিনাজপুর) প্রতিনিধি
২৭ জুলাই ২০২৬, ৪:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুরের বিরল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া মুক্ত ঘোষণা

দিনাজপুরের বিরল উপজেলাকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে শিশু ঝরে পড়া মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুরে বিরল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

বিরল উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং ‘বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’-এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। ‘সবাই মিলে সচেতন বন্ধ হবে শিশু শ্রম’ এবং ‘আমার উপজেলা আমার দায়িত্ব, আমার উপজেলা হবে বাল্যবিবাহ মুক্ত’—এই স্লোগান সামনে রেখে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য।

বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম অফিসার এন্টিনা দাস।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রুনা পারভীন, উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর (নর্দার্ন বাংলাদেশ ক্লাস্টার) রাজু উইলিয়াম রোজারিও এবং এডভোকেসি কো-অর্ডিনেটর তানজিমুল ইসলাম।

এছাড়াও মঙ্গলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা, ফরক্কাবাদ নুরুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক কায়ছার আলী, মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইয়াকুব আলী, বিরল এপি প্রোগ্রাম অফিসার গোলাম সাকলাইন, প্রদীপ রায় এবং চাইল্ড প্রটেকশন অফিসার বিপ্লব ক্লিমেন্ট মন্ডলসহ স্থানীয় প্রতিনিধিরা বক্তব্য দেন।

উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়ামে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে উপস্থিত সকলকে শপথ পাঠ করানো হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ধর্মীয় প্রতিনিধি, শিক্ষক, শিশু ও যুব ফোরামের নেতৃবৃন্দ এবং বাল্যবিবাহ ও শিশুশ্রম থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসা প্রতিনিধিরা অংশ নেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন শর্তে লাইসেন্স ফিরে পেল মগবাজারের আদ্-দ্বীন হাসপাতাল

হাতীবান্ধা সরকারি কলেজে অনার্স শিক্ষার্থীদের ভাইভার ভিডিও ফেসবুকে প্রকাশ, সমালোচনার ঝড়

উল্লাপাড়ায় মারামারি ও চাঁদাবাজির মামলায় বিএনপির সাবেক নেতাসহ ৬ জন গ্রেপ্তার

দিনাজপুরের বিরল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া মুক্ত ঘোষণা

বেলকুচিতে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মিরসরাইয়ে ‘স্বজন সংসদ’-এর নতুন কমিটি গঠন: নুরু সভাপতি, বাবু সাধারণ সম্পাদক

মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

১৩৬ বছরের ব্রিটিশ আইন বাতিল করে আসছে ‘বাংলাদেশ রেলওয়ে আইন ২০২৬’, যুক্ত হচ্ছে বেসরকারি ট্রেন

জৈন্তাপুরে পরিবেশ আইন অমান্য করে চলছে পাথর ক্রাশিং, চরম স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী

মংলা-খুলনা হাইওয়ে যেন মৃত্যুফাঁদ: চরম দুর্ভোগ ও ক্ষোভে ফেটে পড়ছেন যাত্রীরা

১০

ফেসবুকে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ফরিদপুরে ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

১১

রাবি ছাত্রীকে ‘নদীতে ফেলে দেওয়ার’ হুমকি, ছাত্রদল কর্মীর বিরুদ্ধে প্রক্টরে অভিযোগ

১২

গল্লামারী সেতুর কাজ ৬০ শতাংশ সম্পন্ন, ভোগান্তি কমার অপেক্ষায় খুলনাবাসী

১৩

নওগাঁয় জমি দখলের মামলায় ৪ ভাইয়ের জামিন বাতিল, গ্রেপ্তার ১ ও পলাতক ৩

১৪

নেত্রকোনায় ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, জমি বিরোধের সন্দেহ

১৫

কেন্দুয়ার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ্ সানজিদা চৌধুরী

১৬

দিনাজপুরের পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত

১৭

যশোরে মহাসড়কে বিজিবির অভিযান, ১ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

১৮

ফুলবাড়ীতে বিজিবির উদ্যোগে যুবকদের ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু

১৯

বাঘায় জমি বন্ধকীর পাওনা টাকা নিয়ে বিরোধ, হাতাহাতিতে প্রবীণের মৃত্যু; গ্রেপ্তার ১

২০