মাফিকুল ইসলাম, ফুলবাড়ী {দিনাজপুর} প্রতিনিধি
২৭ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে বিজিবির উদ্যোগে যুবকদের ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু

সীমান্তবর্তী এলাকার শিক্ষিত যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে বেসিক ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২৬ জুলাই ২০২৬) সকাল ১১টায় উপজেলার এলুয়াড়ী ইউনিয়ন পরিষদ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি।

আগামী ১৮ আগস্ট পর্যন্ত পরিচালিত এ প্রশিক্ষণে সীমান্তবর্তী এলাকার ১৫ জন শিক্ষিত বেসামরিক যুবক অংশ নিচ্ছেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বৈদ্যুতিক হাউজ ওয়্যারিংয়ের মৌলিক ও বৈজ্ঞানিক বিষয়াবলীতে ব্যবহারিক ও কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মিজানুর রহমান (পিবিজিএমএস), এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা নবীউল ইসলামসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে কারিগরি দক্ষতার বিকল্প নেই। সীমান্ত অঞ্চলের শিক্ষিত যুব সমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখান থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে যুবকেরা যেমন স্বাবলম্বী হবে, তেমনি দেশের অর্থনীতিতেও অবদান রাখবে।”

স্থানীয় সচেতন মহলের মতে, বিজিবির এ ধরনের কর্মমুখী কারিগরি প্রশিক্ষণ সীমান্ত এলাকায় অপরাধমূলক কাজ রোধ, বেকারত্ব হ্রাস এবং যুব সমাজকে আত্মনির্ভরশীল করতে বিশেষ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০