রাকিবুল হাসান, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
৩১ জুলাই ২০২৬, ২:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আটঘরিয়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে শিক্ষিকাকে হত্যা, টয়লেটের ট্যাংকে মিলল মরদেহ!

পাবনার আটঘরিয়া উপজেলায় নিজ ঘরের সিঁধ কেটে ভেতরে ঢুকে গীতা রানী (৪৫) নামের এক স্কুলশিক্ষিকাকে নির্মমভাবে হত্যা করে টয়লেটের সেপটিক ট্যাংকে ফেলে রাখার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সকাল ১১টার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের বারইপাড়া গ্রামের নিজ বাড়ির পাশের পরিত্যক্ত টয়লেটের ট্যাংক থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত গীতা রানী ওই গ্রামের নন্দ দাসের স্ত্রী এবং চাচকিয়া ব্র্যাক স্কুলের শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গীতা রানী বাড়িতে একাই বসবাস করতেন এবং তাঁর স্বামী চাকরির সুবাদে ঢাকায় অবস্থান করেন। বুধবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে দুর্বৃত্তরা সিঁধ কেটে তাঁর ঘরের ভেতর প্রবেশ করে। এ সময় বিষয়টি টের পেয়ে গেলে দুর্বৃত্তদের সঙ্গে গীতা রানীর ধস্তাধস্তি হয়। পরবর্তীতে তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে বাড়ির পাশে পরিত্যক্ত সেপটিক ট্যাংকে ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা।

বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা তাঁকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সকাল ১১টার দিকে বাড়ির পাশে টয়লেটের সেপটিক ট্যাংকে তাঁর নিথর দেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে আটঘরিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। কারা, কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত হতে পুলিশ গভীর তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর পত্নীতলায় ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জনগণের মতামত উপেক্ষা করলে সরকার ও জনপ্রতিনিধিরা পথ হারাবেন: আইনমন্ত্রী

নওগাঁয় প্রথমবার কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের পাশে প্রকাশ্যে গাঁজা সেবনের ছড়াছড়ি

মিরসরাই বাজারে নেই গণশৌচাগার, ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারীরা

মধ্যমায়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি, পানিবন্দি মানুষ ও ফসল নিয়ে উদ্বেগ

অটোরিকশা ছিনতাই চক্রের মূলহোতা ‘সিরিয়াল কিলার’ মানিক গ্রেপ্তার, উদঘাটিত হলো একাধিক হত্যাকাণ্ড

ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রাজন গ্রেপ্তার

মিরসরাইয়ের কয়লারমুখ সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় ৬ গরু জব্দ

১০

শেখেরহাট বাজারে আগুনে পুড়ল ৬ দোকান, ৪ অটোরিকশা ও মোটরসাইকেল

১১

নতুন মশার ওষুধে মরেনি লার্ভা, পুরো চালান ফেরতের নির্দেশ কেসিসি প্রশাসকের

১২

শিল্পাঞ্চল মিরসরাইয়ে রেলসেবার বেহাল দশা, ৫ স্টেশনের ৪টিই বন্ধ

১৩

জমির সীমানা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত

১৪

মিরসরাইয়ে বাকপ্রতিবন্ধী তৌহিদ নিখোঁজ

১৫

ক্রসফায়ার নয়, চাই দ্রুত বিচার ও কঠোর আইন: সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের জোরালো দাবি

১৬

মিরসরাইয়ে দুই দিন ধরে অষ্টম শ্রেণির ছাত্র নিখোঁজ: আকুল সন্ধান চায় পরিবার

১৭

বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক

১৮

ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

১৯

নওগাঁর ধামইরহাটে পৈতৃক জমি জবরদখল ও প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ দাবি

২০